আল জাজিরার বিশ্লেষণ
স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে তাঁর ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। তবে ইরানের শীর্ষ নেতৃত্ব বরাবর এটি অস্বীকার করছে। ফলে প্রকৃত পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।
যুদ্ধপরিস্থিতিতে বিভিন্ন পক্ষের প্রচার ও তথ্যযুদ্ধের কারণে সত্য নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। তবে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে কী অর্জন করতে পারে এবং সম্ভাব্য যুদ্ধবিরতিতে তাদের লাভ কী, তা বিশ্লেষণ করলে কিছুটা পরিষ্কার ধারণা পাওয়া যায়।
ট্রাম্পের ‘খুব ফলপ্রসূ’ আলোচনা এবং ‘গুরুত্বপূর্ণ সমঝোতার’ দাবি আসে যুক্তরাষ্ট্রে শেয়ারবাজার চালুর মুহূর্তে। তিনি ইরানকে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য পাঁচ দিনের সময় দেন, যা ট্রেডিং সপ্তাহের শেষের সঙ্গে মিলে যায়। এছাড়া তেলের দামে বড় ধরনের ওঠানামার প্রেক্ষাপটে অনেকেই আগামী ৩ নভেম্বরের মার্কিন কংগ্রেস নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
বিশ্লেষকদের মতে, আলোচনার আলাপ তোলার পেছনে ট্রাম্প প্রশাসনের কৌশলগত উদ্দেশ্যও থাকতে পারে। যেমন বাজারকে স্থিতিশীল রাখা বা মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য সময় নেওয়া।
এদিকে, ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছে, যাতে আর্থিক ও জ্বালানি বাজারে প্রভাব ফেলা যায় এবং চলমান সংকট থেকে বেরিয়ে আসা সহজ হয়।
অর্থনৈতিক দিক থেকে বিষয়টি উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ, যুক্তরাষ্ট্র বাজার স্থিতিশীল রাখতে আগ্রহী। আর ইরান চায় বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি হোক। ফলে, যুক্তরাষ্ট্র আলোচনার ইঙ্গিত দিয়ে বাজারের লাগাম টানতে চায়। আর ইরান তা অস্বীকার করে অস্থিরতা বজায় রাখতে চায়।
এই পরিস্থিতিতে জনসমক্ষে দেওয়া বক্তব্য থেকে নিশ্চিতভাবে বলা কঠিন, আসলে কোনো আলোচনা চলছে কিনা বা হলে তার গতিপ্রকৃতি কী?
ট্রাম্পের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তিনি ধারণা করেছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সঙ্গে শুরু করা যুদ্ধ দ্রুত নিয়ন্ত্রণে আসবে। কিন্তু ইরানের প্রতিক্রিয়া এবং তাদের রাষ্ট্রযন্ত্রের স্থিতিশীলতা সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। তবে কিছু মিত্র যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। যদিও ট্রাম্প অতীতে সংকট থেকে বেরিয়ে আসতে সমঝোতার পথ বেছে নেওয়ার নজির রেখেছেন।
ইতোমধ্যে ২০১৯ সালের পর প্রথমবার ইরানি তেলের ওপর কিছু অস্থায়ী নিষেধাজ্ঞা শিথিল করে যুক্তরাষ্ট্র দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে রাখার কারণে ইরান এটিকে নিজেদের কৌশলের সাফল্য হিসেবেই দেখবে।
জ্বালানির দাম বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের ভেতরে এই যুদ্ধ ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠছে। সামনে মার্কিন কংগ্রেস নির্বাচন থাকায় রাজনৈতিক চাপও বাড়ছে। ফলে ট্রাম্পের সামনে দুটি পথ— যুদ্ধ চালিয়ে গিয়ে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষতি মেনে নেওয়া অথবা সমঝোতার মাধ্যমে সংঘাত শেষ করা। যদিও তাতে তিনি সমালোচনার মুখে পড়তে পারেন।
অন্যদিকে, ইরানের অবস্থানও সহজ নয়। এক বছরের মাথায় দুবার আক্রমণের মুখে পড়ার পর তাঁরা এখন আর পিছু হটতে আগ্রহী নয়। বরং তেহরান মনে করছে, দীর্ঘমেয়াদি যুদ্ধ তাদের জন্য কৌশলগতভাবে লাভজনক হতে পারে।
তবে যুদ্ধের মূল্যও কম নয়। সরকারি হিসাব অনুযায়ী, ইরানের দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ ব্যবস্থা হুমকির মুখে। পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কও খারাপ হয়েছে।
এই প্রেক্ষাপটে ইরানের মধ্যপন্থীরা মনে করছেন, এখন আলোচনার মাধ্যমে কিছু অর্জনের সুযোগ রয়েছে। যদি তারা ভবিষ্যতে হামলা ঠেকানোর নিশ্চয়তা বা হরমুজ প্রণালিতে বেশি প্রভাব প্রতিষ্ঠার মতো ছাড় আদায় করতে পারে, তাহলে একটি সম্ভাব্য সমঝোতার পথ তৈরি হতে পারে।

বিজেপি সরকারে আসায় পশ্চিমবঙ্গ রাজ্য ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন দলটির রাজ্য সহসভাপতি ও নবনিযুক্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার (৯ মে) শপথ নেওয়ার পর বার্তা সংস্থা আইএএনএসকে একথা বলেন তিনি।
৬ ঘণ্টা আগে
ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের কাছে সমুদ্রে তেলের বিশাল স্তর শনাক্ত হয়েছে। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
৭ ঘণ্টা আগে
তিন দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে রাশিয়া-ইউক্রেনে। শুক্রবার নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতি শনিবার থেকে সোমবার পর্যন্ত চলবে।
১০ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হয় শপথ অনুষ্ঠান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১১ ঘণ্টা আগে