বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২২ দফার ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পুরানা পল্টনে দলের আমির মামুনুল হক এই ইশতেহার ঘোষণা করেন।
আমি আমার দেশের মানুষের জীবনমানের উন্নয়ন করতে চাচ্ছি : মীর আরশাদুল হকস্ট্রিম টকে আমাদের আজকের অতিথি বিএনপির সদস্য মীর আরশাদুল হক। কথা বলেছেন নির্বাচনের সামগ্রিক অবস্থা নিয়ে।
চিকিৎসায় স্বচ্ছতা আনতে ই-হেলথ কার্ড চালুর প্রতিশ্রুতি বিএনপিরপ্রত্যেক নাগরিককে ই-হেলথ কার্ড প্রদান এবং জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। পাশাপাশি চিকিৎসা সেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে দলটি।
ঢাকা-৩: এলাকার ‘দাদা’ গয়েশ্বর, জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াত প্রার্থীবুড়িগঙ্গার এক তীরে রাজধানীর জৌলুস থাকলেও অন্য তীরে রয়েছে অবহেলার এক ভিন্ন জগৎ। ভেঙে যাওয়া রাস্তা, ময়লার ভাগাড় আর দুর্গন্ধে নাক চেপে চলা সেখানে দৈনন্দিন বাস্তবতা। ঢাকা-৩ আসনের বাসিন্দাদের কাছে নাগরিক সুবিধা যেন এক দূরের স্বপ্ন। শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকারও এখানে সহজলভ্য নয়।
নির্বাচনী মাঠে নতুন সমীকরণে ইসলামী আন্দোলনজামায়াত-এনসিপির ১১-দলীয় নির্বাচনী ঐক্য থেকে ঘোষণা দিয়ে বেরিয়ে যাওয়ার পর নতুন লক্ষ্যের দিকে ছুটছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। জোট ছাড়ার কারণে প্রচারের আলো থেকে কিছুটা দূরে সরে গেলেও দলটি জাতীয় নির্বাচনে অন্তত দুই অঙ্কের (ডাবল ডিজিট) আসন নিশ্চিত করতে চায়।
কাগজের পোস্টারের বদলে কাপড়ের ব্যানার: নির্বাচনী প্রচার কতটা পরিবেশবান্ধবপ্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে কাগজের পোস্টার ঘিরে একটি বিশেষ নির্বাচনী আমেজ তৈরি হতো। তবে এবার সেই পরিচিত দৃশ্যপট বদলে গেছে। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তে কাগজের পোস্টার নিষিদ্ধ হওয়ায় প্রচারণার জায়গা দখল করেছে কাপড়ের ব্যানার।
নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার রোধ বড় চ্যালেঞ্জ: ইসি সচিবত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র এক সপ্তাহ বাকি। এই সময়ে গুজব ও অপপ্রচার রোধকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন (ইসি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রান্ত ও বিদ্রূপাত্মক তথ্য ছড়ানো ঠেকাতে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার সঙ্গে সমন্বয়ের কথা জানিয়েছে কমিশন।
পাবনা-৫ইছামতী উদ্ধার ও কর্মসংস্থানের দাবিতে সরব ভোটাররা, মুখোমুখি শিমুল বিশ্বাস ও ইকবাল হোসাইনআগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাবনা-৫ (সদর) আসনে বইছে অন্যরকম এক আমেজ। তবে ভোটারদের চোখেমুখে এখন শুধু উন্নয়নের হিসাব-নিকাশ নয়, বরং প্রাধান্য পাচ্ছে নাগরিক অধিকার ও বৈষম্যমুক্ত এক জনপদের স্বপ্ন।
পাবনা-৪চরের দখলদারিত্ব ও মাদক আতঙ্কের সমাধান চান ভোটাররাএশিয়ার বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর, ঈশ্বরদী ইপিজেড এবং ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেলওয়ে জংশনকে ঘিরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জনপদ পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসন। আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনপদে এখন নির্বাচনী হাওয়া তুঙ্গে। তবে বড় বড় মেগা প্রকল্পে
বিএনপির ইশতেহার ঘোষণা শুক্রবার, শেষ নির্বাচনী জনসভা রোববারত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে আগামী রোববার (৮ ফেব্রুয়ারি)। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় এই সভায় প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ২টা থেকে এই জনসভা শুরু হবে।
টাকা ছাড়া রাজনীতি করা কি সম্ভবঢাকা–৭ আসনে কাঁচি মার্কার প্রার্থী সীমা দত্ত। Stream Talk-এ মুখোমুখি হয়ে কথা বললেন পুরান ঢাকার অগ্নিঝুঁকি, কেমিক্যাল গোডাউন, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকের নিরাপত্তা ও রাষ্ট্রের দায়িত্ব নিয়ে। টাকা–নির্ভর রাজনীতির বিপরীতে তিনি জোর দিতে চান আইন, ন্যূনতম মজুরি ও শ্রমিক মর্যাদার ওপর।
নোয়াখালী কারাগারে দুই ভোটকক্ষে চলছে সংসদ নির্বাচনের ভোটগ্রহণনোয়াখালী জেলা কারাগারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পোস্টাল ব্যালটে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
ঢাকা-১৬ আসন: নাগরিক সংকট অনেক, সমাধান বাতলে ভোট টানার চেষ্টারাজধানীর ঘনবসতি এলাকা মিরপুরের পল্লবী ও রূপনগর নিয়ে গঠিত ঢাকা-১৬ আসন। চুরি-ছিনতাই, জলাবদ্ধতা, গ্যাস সংকট থেকে নাগরিক সমস্যার প্রায় সবই বর্তমান নিম্ন ও মধ্যম আয়ের বাসিন্দায় পূর্ণ আসনটিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাই বাসিন্দারা এমন প্রার্থীকেই খুঁজছেন, যিনি সমাধান করবেন এসব সমস্যা।
নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টারআসন্ন জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানিয়েছেন, নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপস করা হবে না।
৩৩৩ ডায়ালে মিলবে নির্বাচন ও গণভোটের তথ্যজাতীয় নির্বাচন ও গণভোটের সঠিক তথ্য নিশ্চিত করতে ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩-তে বিশেষ সেবা চালু করা হয়েছে।
নির্বাচন ঘিরে রাবিতে ছুটির সিদ্ধান্ত নিয়ে বিতর্কজাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ছুটি ঘোষণা করা হলেও ক্যাম্পাস খোলা রাখা নিয়ে রাকসু ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের জেরে বিতর্ক সৃষ্টি হয়েছে।