মানিকগঞ্জ-৩: নির্বাচনের প্রধান ইস্যু দেড় দশকের গ্যাস সংকট ও স্থবির শিল্পায়নমানিকগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প নগরী এক সময় কর্মচঞ্চল থাকলেও গ্যাস সংকটের কারণে বর্তমানে সেখানকার অধিকাংশ কারখানা বন্ধ হয়ে গেছে। নতুন কোনো শিল্প উদ্যোক্তা এই অঞ্চলে বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না।
ঢাকার পাশেই ‘অবহেলার দ্বীপ’ হরিরামপুরের চরাঞ্চল, প্রতিশ্রুতিতে ভুলতে চান না ভোটাররারাজধানী ঢাকার কোল ঘেঁষে মানিকগঞ্জের অবস্থান হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই জেলার অনেক জনপদে। বিশেষ করে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের দুটি ইউনিয়ন) সংসদীয় আসনের হরিরামপুর উপজেলার চরাঞ্চল যেন এক অবহেলিত বিচ্ছিন্ন দ্বীপ।
নির্বাচনে নারীর অংশগ্রহণ: প্রত্যাশা ও বাস্তবতাপ্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কোনো নারী প্রার্থী নেই। সর্বোচ্চ নারী প্রার্থী অংশগ্রহণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে। বিএনপির নারী প্রার্থীর সংখ্যা ১০ জন।
‘ইতিহাসের সেরা’ নির্বাচনের লক্ষণ কি দেখা যাচ্ছেইতিহাসের সেরা নির্বাচন করার একটা প্রত্যয় ও প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার তরফে জানানো হয়েছিল একাধিকবার। নির্বাচন কমিশনেরও প্রত্যাশা এটি। কিন্তু আগামী ১২ ফেব্রুয়ারি যে ‘ইতিহাসের সেরা’ নির্বাচন হবে, তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।
ইসির বিধিনিষেধে তলানিতে ছাপাখানার ব্যবসানির্বাচন কমিশনের (ইসি) বিধিনিষেধে তলানিতে ঠেকেছে পোস্টার ব্যবসা। শুধু বইমেলা ছাড়া তাদের কোনো ব্যস্ততা নেই। অলস সময় কাটাচ্ছেন রাজধানীর ফকিরাপুল, নীলক্ষেত ও আরামবাগের মুদ্রণ প্রতিষ্ঠানের কর্মীরা।
আইসিজির প্রতিবেদন, কতটা মসৃণ হবে বাংলাদেশের নির্বাচনছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের প্রায় দেড় বছর পর বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারির এই নির্বাচনে প্রায় ১২ কোটি ৭৭ লাখ নাগরিক ভোটাধিকার প্রয়োগ করবেন।
দলীয় ইশতেহারে ডিজিটাল গভর্ন্যান্স অঙ্গীকার নিয়ে বিআইজিএফ’র গোলটেবিল বৈঠকআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ডিজিটাল গভর্ন্যান্স-সংক্রান্ত অঙ্গীকার ও অগ্রাধিকার নিয়ে গোলটেবিল বৈঠক করেছে বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ)।
তারেক রহমানকে নিয়ে ‘ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান’ ছড়ানোর অভিযোগ বিএনপিরতারেক রহমান ও বিএনপির নামে ‘ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান’ ছড়ানোর অভিযোগ তুলেছে দলটি। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের ৯০ নং রোডে বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এমন অভিযোগ তোলেন।
বড় দলের বাইরে রাজনীতি সম্ভব?নির্বাচনের হাওয়া বইছে দেশে। এই প্রেক্ষাপটে Stream Talk-এ মুখোমুখি ঢাকা-১৬ আসনে বাসদ মার্কসবাদী মনোনীত প্রার্থী মোহাম্মদ রাশেদুল ইসলাম। বড় রাজনৈতিক দল, বিপুল অর্থব্যয় ও দুর্বৃত্তায়িত রাজনীতির বাইরে দাঁড়িয়ে শ্রমিক, নিম্নআয়ের মানুষ ও তরুণদের কণ্ঠ তুলে ধরার লড়াইয়ের কথা বললেন তিনি।
নির্বাচন নিয়ে স্ট্রিমের বিশেষ মাইক্রো ওয়েবসাইট এখন লাইভেনির্বাচন নিয়ে স্ট্রিমের বিশেষ মাইক্রো ওয়েবসাইট এখন লাইভে।
জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুলজামায়াতে ইসলামী এই বাংলাদেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায় এবং পেছনের দিকে নিয়ে যেতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীর্ষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নারীদের অসম্মানকারীরা আর যাই হোক, দেশদরদি হতে পারেন না: তারেক রহমানবিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘একটি রাজনৈতিক দল নির্বাচনের আগে মা-বোনদের ঘরের মধ্যে বন্দি করতে চায় এবং তাদের কর্মসংস্থান নিয়ে কলঙ্কজনক মন্তব্য করে। যাঁরা নিজেদের দলের নারী কর্মীদেরই সম্মান দিতে পারে না, তাঁদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়।’
আপনি যদি একদিনের জন্য আপনার এলাকার এমপি হতেন, তাহলে কী করতেনআপনি যদি একদিনের জন্য আপনার এলাকার এমপি হতেন, তাহলে কী করতেন? নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে একটি ছোট ভিডিও করে পাঠান আমাদের নম্বরে। আমরা আপনাদের ভিডিওগুলো প্রকাশ করব এবং সরাসরি পৌঁছে দেব আপনার এলাকার এমপি পদপ্রার্থীদের কাছে। উত্তর দিয়ে ভিডিও করুন:
কেমন চলছে ঢাকা-৬ আসনের নির্বাচর্নী প্রচারণাপুরাতন ঢাকার ঐতিহ্য ও বাণিজ্যিক কেন্দ্র নিয়ে গঠিত ঢাকা-৬ (জাতীয় সংসদের ১৭৯ নং আসন)। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি বড় অংশ এই আসনের অন্তর্ভুক্ত।দেখে আসি এই আসনের সাধারণ জনগণ কী প্রত্যাশা করছেন এবং কেমন চলছে প্রার্থীদের প্রচারণা।
লক্ষ্মীপুর-৪ এ ‘বিদ্রোহী-সংকট’ কাটল বিএনপিরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপ পিরিচ) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ধানের শীষের প্রার্থী বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানকে সমর্থন জানিয়ে তিনি এমন ঘোষণা দেন।
দেশে পৌঁছেছে ১ লাখ ৯৪ হাজারের বেশি পোস্টাল ব্যালটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটের ১ লাখ ৯৪ হাজারেরও বেশি ব্যালট ভোট শেষে দেশে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) পোস্টাল ব্যালট সংক্রান্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্য থেকে এ তথ্য জানায় ইসি।
বিএনপি প্রকাশ্যে ‘হ্যাঁ’ বললেও ‘না’-এর প্রচার চালাচ্ছে: হাসনাত আব্দুল্লাহবিএনপি প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিলেও গোপনে ‘না’ এর কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।