জুলাই সনদ থেকে আসন্ন গণভোট, সরকারের পক্ষপাতত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে সরকার 'হ্যাঁ'-এর পক্ষে প্রচারণা চালাচ্ছে। এতে নির্বাচনে 'লেভেল প্লেয়িং ফিল্ড' থাকছে কিনা এই প্রশ্ন উঠছে।
ঝিনাইদহ-৪রাশেদ খাঁন-ফিরোজের গৃহবিবাদে ফায়দা লুটতে চায় জামায়াতসদ্য বিএনপিতে যোগ দেওয়া গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের মনোনয়নকে কেন্দ্র করে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে নির্বাচনী সমীকরণ দিন দিন জটিল হয়ে উঠছে।
খুলনা-৫আওয়ামী লীগের দুর্গে এবার মুখোমুখি লবি-পরওয়ারখুলনা জেলার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসনটি ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগের শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে তৈরি হয়েছে নতুন সমীকরণ।
পাবনা ১ ও ২ আসনের নতুন তফসিল ঘোষণাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৬ জানুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বগুড়ায় কি তারেক রহমান ‘বিএনপির লিগ্যাসি’ ধরে রাখতে পারবেনবগুড়ার রাজনীতি এখন এক সন্ধিক্ষণে। একদিকে জিয়ার উত্তরাধিকারের প্রতি আবেগী টান, অন্যদিকে জামায়াতের সুদূরপ্রসারী ও কৌশলগত সাংগঠনিক পরিকল্পনা। শেষ পর্যন্ত মানুষ কি ‘বিএনপির লিগ্যাসি’ বেছে নেবে নাকি ‘পরিবর্তন’-এর নতুন দর্শনে ঝুঁকবে? তারেক রহমানের আগমনই হবে সেই লিটমাস টেস্ট।
কোরআন ছুঁয়ে শপথ করানো আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিনএকটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কোরআন ছুঁয়ে শপথ করাচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন। এছাড়া নানা উপায়ে নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
পোস্টাল ব্যালটে অনিয়ম হলে এনআইডি ব্লক ও মামলা করবে ইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ব্যালটে অনিয়ম হলে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, অনিয়মে জড়িতদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক ও ফৌজদারি মামলা করা হবে। প্রয়োজনে তাঁদের দেশে ফেরত নিয়ে আসা হবে।
শুনানির ষষ্ঠ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৬০ জনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনে ৬০ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১০৪টি আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) এ রায় দেয়।
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সরকার সুন্দর কথা বলছে, মাঠে কার্যকারিতা নেই: জামায়াতনির্বাচন নিয়ে সরকার ও নির্বাচন কমিশন ‘সুন্দর সুন্দর কথা’ বললেও মাঠে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন নেই।
পৃথক সংবাদ সম্মেলন ডাকল ইসলামী আন্দোলনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে সৃষ্ট ধোঁয়াশা ও অস্পষ্টতা দূর করতে সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ৩টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করবে দলটি।
ইসি থেকে সুপ্রিম কোর্ট: প্রার্থিতা ফিরে পাওয়ার আইনি লড়াইআগামী ফেব্রুয়ারি মাসে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থানে পরিবর্তিত রাজনৈতিক দৃশ্যপটে এবারের ভোটের হিসাবনিকাশ আগের যেকোনো সময়ের চেয়ে আলাদা।
বিএনপির ‘ভোট ব্যাংক’ বনাম পরিবর্তনের ডাক: সিরাজগঞ্জ-২ আসনে কার পালে হাওয়া?আসনটিতে বিএনপির হেভিওয়েট প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে থাকলেও তাঁকে চ্যালেঞ্জ জানাচ্ছেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম। এ ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন বাসদ-এর এস.এম আব্দুল্লাহ আল মামুন, গণ অধিকার পরিষদের মোহাম্মদ মাহফুজুর রহমা
রাজশাহী-২ হেভিওয়েট মিনুর সামনে নতুন মুখ ডা. জাহাঙ্গীরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনের রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী, বর্ষীয়ান নেতা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন জামায়াতে ইসলামীর নতুন মুখ ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
ঝালকাঠি-১ আসনে লেবার পার্টির চেয়ারম্যান ইরানের মনোনয়ন বৈধঝালকাঠি-১ আসনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে এ রায় দেওয়া হয়।
রাজশাহী-১: নির্বাচনি ব্যয় মেটাতে নেতাকর্মীদের এক মাসের বেতন ‘চাইছে’ জামায়াতরাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানকে বিজয়ী করতে এবার ব্যাপক নির্বাচনী তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। দলের সদস্য ও রোকনদের কাছ থেকে ‘নির্বাচনি ওয়াদা’ হিসেবে মোটা অংকের টাকা সংগ্রহ করা হচ্ছে বলে গুঞ্জন উঠে
৫ শতাংশ নারী প্রার্থীও দিতে পারেনি দলগুলোজুলাই জাতীয় সনদ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি দলের অন্তত ৫ শতাংশ নারী প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তার প্রতিফলন নেই। ৩০০ আসনে ১ হাজার ৮৪২ জন বৈধ প্রার্থীর মধ্যে নারী মাত্র ৬৫ জন; যা মোট প্রার্থীর ৩ দশমিক ৫৩ শতাংশ।
চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে পাঁচ প্রার্থী কোটিপতিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অন্তত পাঁচজন কোটিপতি রয়েছেন। প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। সর্বশেষ অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরে দাখিল করা আয়কর রিটার্ন অনুযায়ী সম্পদের বিবরণ দিয়েছেন প্রার্থীরা।