নারায়ণগঞ্জের যেসব এলাকায় সোমবার গ্যাস থাকবে নাগ্যাস পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজের জন্য নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় সোমবার (২৫ মে) ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।
নারায়ণগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ, পিটুনিতে এক আসামি আইসিইউতেনারায়ণগঞ্জের ফতুল্লায় দুই যুবকের বিরুদ্ধে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের পিটুনিতে এক অভিযুক্ত গুরুতর আহত হয়েছেন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আরেক অভিযুক্তকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যানারায়ণগঞ্জের আড়াইহাজারে মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) রাত পৌনে ১টার দিকে উপজেলার পাঁচগাঁও চরপাড়ার বিল সংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে।
চুলা জ্বালানোর সময় বিস্ফোরণবাবার পর ৩ শিশুর মৃত্যু, মাকে নিয়েও শঙ্কানারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পরিবারের আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে পাঁচজনের পরিবারটির চার সদস্যই প্রাণ হারাল। বেঁচে থাকা একমাত্র সদস্য গৃহকর্ত্রী সালমা আক্তারের (৩২) অবস্থাও আশঙ্কাজনক।
নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যানারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকায় নাছির (৬০) নামের এক ডিশ ও কেবল ব্যবসায়ীকে তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
ভোরে ক্যানালের পানিতে ভেসে উঠল দুই কিশোরের মরদেহনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি ক্যানাল থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মনিরুল (১৫) ও শুভ (১৫) নামে ওই দুই কিশোর স্থানীয় গুদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ফতুল্লায় পৃথক বিস্ফোরণে একজনের মৃত্যু, একই পরিবারের দগ্ধ ৪নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুটি বিস্ফোরণে হতাহত হয়েছে। গিরিধারা এলাকায় গ্যাসের চুলা বিস্ফোরণে একজন মারা গেছেন। অন্যদিকে কুতুবপুর লাকিবাজার এলাকায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (১১ মে) এই ঘটনা ঘটে।
থানা থেকে লুট করা শটগানসহ ফতুল্লায় আটক ১চব্বিশের ৫ আগস্ট থানা থেকে লুট করা একটি শটগান, তিন রাউন্ড কার্তুজসহ নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (৯ মে) রাতে ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধনারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। রোববার (১০ মে) সকাল ৭টার দিকে সদর উপজেলার উত্তর ভূঁইগড়ের গিরিধারা এলাকায় শাহজাহান মিয়ার ৮ তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নৌপুলিশের নৌকায় বাল্কহেডের ধাক্কা, কনস্টেবল নিহতনারায়ণগঞ্জে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে বাল্কহেডের ধাক্কায় নৌপুলিশের একটি টহল নৌকা উল্টে গেছে। এতে আহত মহসিন সরদার (৪৩) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন।
ক্লাস চলাকালে খুলে পড়ল ফ্যান, ৫ শিক্ষার্থী আহতনারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে পাঠদানকালে সিলিং ফ্যান খুলে পড়ে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার দুপুরে আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ক্লাসরুমে এ ঘটনা ঘটে। পরে সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
র্যাবের ওপর হামলার পর মাসদাইর এলাকা ঘিরে সাঁড়াশি অভিযান, মাদক ও অস্ত্র উদ্ধারনারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় স্থানীয় সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাতে পরিচালিত এই বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।