ছিনতাইকারী ধরতে যাওয়া পুলিশকে কোপ, খোয়ানো অস্ত্র মিলল পরেনারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন। একটি শর্টগানও ছিনিয়ে নেওয়া হয়। পরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়।
সিদ্ধিরগঞ্জে ৬ শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬টি ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১।
ফতুল্লার নিম্নাঞ্চলে বৃষ্টি মানেই হাঁটু পানিতে বসবাসবৃষ্টি নামলেই আতঙ্ক শুরু হয়। রাতের বৃষ্টির পর সকালে দরজা খুললেই হাঁটুসমান পানি দেখা যায়। চলাফেরা প্রায় বন্ধ হয়ে যায়।
ফতুল্লায় শিশু হত্যাজেলের ‘অভিজ্ঞতা’ নিতে খুন করে ৬ কিশোর, দাবি পুলিশেরনারায়ণগঞ্জের ফতুল্লার শিশু হোসাইন হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় ছয় কিশোরকে আটকের পর পুলিশ বলছে, জেল খাটার অভিজ্ঞতা কেমন– সেই কৌতূহলের জন্য তারা হোসাইনকে হত্যা করে।
নারায়ণগঞ্জে ৭ খুনরোজার কাছে বাবা মানে ছবিপৃথিবীর আলো দেখার আগেই চিরতরে হারিয়েছে বাবাকে। সেই রোজা আক্তার জান্নাতের বয়স এখন প্রায় ১২। তার কাছে ‘বাবা’ শব্দটি কেবলই এক ধূসর কল্পনা, কিছু বিবর্ণ ছবি আর মায়ের চোখের জল। বাবার হাত ধরে স্কুলে যাওয়া কিংবা ঈদের সকালে নতুন জামা পরে বাবার কোলে ওঠার স্বাদ কী—তা রোজার অজানাই রয়ে গেছে।
চার্জশিট থেকেযেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছিল নারায়ণগঞ্জের ৭ খুনেরমৃত্যু নিশ্চিত করার পর সাতটি মরদেহ ট্রলারে তোলা হয়। রাত আড়াইটার দিকে মেঘনা ও শীতলক্ষ্যা নদীর মোহনায় নিয়ে যাওয়া হয় মরদেহগুলো।
নারায়ণগঞ্জে ৭ খুনের নেপথ্যে কী ছিল২০১৪ সালের ২৭ এপ্রিল দিনে-দুপুরে নারায়ণগঞ্জ শহর থেকে অপহৃত হয়েছিলেন সাতজন ব্যক্তি। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে একে একে ভেসে ওঠে তাদের মরদেহ। দেশের ইতিহাসের অন্যতম আলোচিত সেই ‘সাত খুনের আজ ১২ বছর বা এক যুগ পূর্ণ হচ্ছে।
গবেষক আরিল্ড রুডের চোখে নারায়ণগঞ্জের ‘ওসমান ডাইনেস্টি’নারায়ণগঞ্জের ওসমান পরিবার বাংলাদেশের রাজনীতিতে একটি ‘ডাইনেস্টির’ উদাহরণ। এই পরিবারের উত্থান ও বিস্তার দেশের বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। ডাইনেস্টি অর্থ হলো একই পরিবার বা বংশের ধারাবাহিক শাসন, প্রভাব বা ক্ষমতা ধরে রাখা।
নারায়ণগঞ্জে ৭ খুন: সেদিন যা ঘটেছিল২০১৪ সালের ২৭ এপ্রিল। নারায়ণগঞ্জ শহরের আলোচিত ৭ খুনের ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন তোলে। দিনের আলোতেই অপহরণ, এরপর কয়েক দিনের ব্যবধানে নদীতে ভেসে ওঠে একে একে ৭টি মরদেহ, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছিল।
নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ হাইকোর্টেরনারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে, নতুন কোনো মামলায় তাকে হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন আদালত।
জ্বালানি তেলের দাম বাড়লেও অযৌক্তিক মূল্যস্ফীতি নয়: পাটমন্ত্রীনারায়ণগঞ্জে পাটপণ্য মেলার উদ্বোধন শেষে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কেন্দ্র করে বাজারে অযৌক্তিক পণ্যের মূল্যস্ফীতির সুযোগ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব পণ্যের পরিবহন ব্যয়ে যতটা দেখানো হচ্ছে, বাস্তবে তা এত বেশি নয়।
দেশজুড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরুহামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আবেদননারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর ছেলে ও ভাতিজাসহ পলাতক ১২ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ (চার্জ) গঠনের আবেদন জানিয়েছে প্রসিকিউশন। আবেদনে অভিযোগ করা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান দমনে শামীম ওসমান নিজেই অস্ত্র হাতে নিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন।
ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, শিশু গুলিবিদ্ধসহ আহত ৩নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট (ওয়েস্টেজ) ব্যবসা কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক শিশু গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে ফতুল্লা মডেল থানার এনায়েতনগর শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জে আ.লীগ নেতার ছেলের গুদামে ৯১০০ লিটার জ্বালানি তেল জব্দনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতার ছেলের মালিকানাধীন গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবক নিহতনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাই করার অভিযোগে অজ্ঞাত এক যুবককে (২৬) গণপিটুনি দেওয়া হয়েছে। এতে ওই যুবক নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) সকাল ৬টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ত্বকী হত্যার ১৩ বছর‘বিচার সম্ভব, যদি সরকার চায়’মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ হতে চললেও আজও অধরা ন্যায়বিচার। গত ৫ মার্চ এই মামলার চার্জশিট দাখিলের ১০২তম ধার্য তারিখ থাকলেও এদিনও আদালতে তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। নতুন করে ১০৩তম তারিখ নির্ধারিত হয়েছে আগামী ২৬ এপ্রিল।