মাদারীপুরে চলছে ফ্লোরিডায় নিহত বৃষ্টির দাফনের প্রস্তুতিযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির (২৬) মরদেহ দেশে পৌঁছানোর খবরে মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে চলছে শোকের মাতম।
মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহতমানিকগঞ্জের সাটুরিয়ার পারতিল্লী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিনজন মারা গেছেন। শুক্রবার (৮ মে ) সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে।
ঘরে ঢুকে শিশুর গলায় ছুরি, টাকা-স্বর্ণ নিয়ে পালানোর সময় পিটুনিতে নিহত ১বগুড়ার শিবগঞ্জে সিঁধ কেটে ঘরে ঢুকে শিশুর গলায় ছুরি ধরে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। পরে পালানোর সময় গ্রামবাসী সেলিম (৪০) নামে একজনকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নৌপুলিশের নৌকায় বাল্কহেডের ধাক্কা, কনস্টেবল নিহতনারায়ণগঞ্জে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে বাল্কহেডের ধাক্কায় নৌপুলিশের একটি টহল নৌকা উল্টে গেছে। এতে আহত মহসিন সরদার (৪৩) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন।
বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে শিক্ষিকা নিহত, আহত অটোরিকশার ২ সহযাত্রীগাজীপুরের কালীগঞ্জে মহাসড়কের পাশের বিদ্যুতের খুঁটি ভেঙে সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন দুই যাত্রী। গতকাল মঙ্গলবার বিকেলে টঙ্গী–কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার শিমুলিয়া রেলগেট এলাকায় একটি বিদ্যুৎ পাওয়ার প্লান্টের অফিসের সামনে এ ঘটনা ঘটে।
চেয়ার খালি রেখে লিমন-বৃষ্টিকে সম্মান জানাবে ইউএসএফ, দেওয়া হবে ‘ডক্টরেট ডিগ্রি’হত্যাকাণ্ডের শিকার হওয়া দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)। আগামী ৯ মে অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সমাবর্তনে ৮ হাজার শিক্ষার্থীর সঙ্গে তাঁদের এই সম্মাননা দেওয়া হবে
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, দুই ট্রাকে আগুনরাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় আক্কাস আলী নামে একজন নিহত হয়েছেন। এর জেরে বিক্ষুব্ধ জনতা দুটি ট্রাকে আগুন দিয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার কুমারগাতা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন নারীর নিহত হন।
ঈদুল আজহায় দেশে আসতে চেয়েছিলেন লিমনআসন্ন ঈদুল আজহায় দেশে আসতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় নিহত জামিল আহমেদ লিমন। আসলেন, তবে লাশ হয়ে।
যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহ দেশে পৌঁছেছেযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে তাঁর মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনকে জামালপুরে দাফনের প্রস্তুতিযুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ জামালপুরে তাঁর পৈতৃক বাড়িতে দাফন করা হবে। রোববার (৩ মে) রাত ১০টার দিকে জামিলের মা লুৎফান হক বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাফটকে শেষবার একমাত্র সন্তানের মুখ দেখলেন বাবাস্বামী কারাগারে বন্দি। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একমাত্র ছেলে মো. আব্দুল্লাহ (২৩)। স্বামীকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর জন্য আকুতি জানান স্ত্রী। মানবিক কারণে সাড়া দিয়েছে কারা কর্তৃপক্ষ।
বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যান চাপায় শিশু নিহতকুমিল্লার দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যান চাপায় মো. খালিদ হোসেন নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সে দেবিদ্বার পৌর এলাকার বাবুস সালাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ শ্রমিক নিহতসিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ সাত শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোর ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
রামুতে বন্যহাতির আক্রমণে রোহিঙ্গা মা-মেয়ের মৃত্যুকক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা ও তাঁর শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার সৈয়দ কলোনীতে এ ঘটনা ঘটে। আক্রান্ত পরিবারটি রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য বলে জানিয়েছেন খুনিয়াপালং ইউপি সদস্য জয়নাল আবেদিন বাবুল।
জামালপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত যুবকজামালপুরের ইসলামপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. শামীম মিয়া (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ৩সুনামগঞ্জ সদর উপজেলার ২ জনসহ বজ্রপাতে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বজ্রপাতে তাদের মৃত্যু হয়।