উত্তপ্ত পরিস্থিতিতেও রাজধানীতে পুলিশের ঢিলেঢালা উপস্থিতিরাজধানীর কয়েকটি এলাকা ঘুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেঢালা উপস্থিতি চোখে পড়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তাদের বিশেষ তৎপরতা দেখা যায়নি। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্ট্রিমের কয়েকজন প্রতিবেদক সরেজমিন ঘুরে রাজধানীর এই চিত্র দেখেছেন।
থানায় ঘুমে পুলিশ সদস্য, ছাত্রলীগ নেতার সেলফি ভাইরালথানার ভেতর পুলিশি হেফাজতে থেকেও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা ফেসবুকে একাধিক ছবি ও পোস্ট দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের পটিয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ওই ছাত্রলীগ নেতার এক সেলফিতে ধরা পড়ে থানার ভেতরে ঘুমন্ত এক পুলিশ সদস্যের দৃশ্য।
খুলনায় পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভখুলনায় পুলিশের একটি ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা।
রাজশাহীতে ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা পণ্ড পুলিশের বাধায়রাজশাহীতে ‘মার্চ টু ভারতীয় সহকারী হাইকমিশন’ কর্মসূচি পালন করেছে ভারতীয় আধিপত্যবাদবিরোধী ‘জুলাই ৩৬ মঞ্চ’। তবে মাঝপথে পুলিশের বাধায় কর্মসূচি পণ্ড হয়ে যায়। এর আগে আজ বৃহস্পতিবার (১৮ ডিসম্বের) দুপুর সাড়ে ১২টায় নগরের ভদ্রা মোড় থেকে এই যাত্রা শুরু করে তারা। পরে পুলিশের বাধার মুখে তিন দফা দাবি পেশ করেন বিক
চুরির অভিযোগে ইউপি সদস্যের কার্যালয়ে আটকে যুবককে ‘পিটিয়ে হত্যা’জয়পুরহাটের আক্কেলপুরে টাকা চুরির অভিযোগে এক যুবককে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে আটকে রাতভর নির্যাতনে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার গোপীনাথপুর ইউপি সাত নম্বর ওয়ার্ড সদস্য সেলিম হোসেনের ব্যক্তিগত কার্যালয় থেকে সুজন মন্ডল নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
হাজারীবাগে ছাত্রী হোস্টেলে এনসিপি নেত্রীর ঝুলন্ত লাশরাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকায় ‘জান্নাতি ছাত্রী হোস্টেল’ নামে একটি ভবন থেকে এনসিপি নেত্ররী ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম জান্নাত আর রুমি। তিনি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।
বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের বিশেষ নিরাপত্তাব্যবস্থাখ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। পুলিশ বাহিনী প্রধান (আইজিপি), বাহারুল আলমের সভাপতিত্বে বুধবার (১৭ ডিসেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টিফার্স্ট নাইট উদযাপ
শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপির শ্রদ্ধামহান বিজয় দিবসে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম।
আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎবাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আজ সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মেহেরপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ জুলাই যোদ্ধার বাবামেহেরপুরে বাড়ি থেকে বের হওয়ার পর এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বাবা। ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার‘সরকারবিরোধী বক্তব্যের’ কারণ জানতে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় ইনকিলাব মঞ্চের মামলাইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় মামলা দায়ের হয়েছে। এই মামলার বাদি হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
জামায়াত প্রার্থীর পথসভায় অংশ নিয়ে এএসআই মহিবুল্লাহ বরখাস্তসাতক্ষীরায় জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় অংশ নেওয়ায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিবুল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার পুলিশ সুপারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সরকারবিরোধী বক্তব্যের কারণ জানতে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদ: ডিবি প্রধানসাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে পুলিশের একাধিক কর্মকর্তা স্ট্রিমকে এ তথ্য জানিয়েছেন।
ওসমান হাদির ওপর হামলার তদন্ত সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতিইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার তদন্ত সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করছেন এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন), ডিএমপি।
ডিএমপির সংবাদ সম্মেলনহাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন দুজন শনাক্ত, পাসপোর্ট ‘ব্লক’ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় দুজনকে শনাক্ত করেছে পুলিশ। তাঁরা হলেন—ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। সন্দেহভাজনরা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য তাঁদের পাসপোর্ট ‘ব্লক’ করা হয়েছে।
রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা পাচ্ছেন নিরাপত্তা প্রটোকলআগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।