লঞ্চ ও ট্রেনের ঘটনা বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়: গোলাম পরওয়াররাজধানীর সদরঘাটে লঞ্চের ঘটনা ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ঘটনা বিচ্ছিন্ন দুর্ঘটনা নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি ওই দুই ঘটনার নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন।
সান্তাহারে সংস্কার লাইন দিয়ে ২১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরুবগুড়ার সান্তাহারে দুর্ঘটনা কবলিত এলাকায় মেরামত ও বগি উদ্ধারের পর সংস্কার লাইন দিয়ে ২১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে এই সংস্কার লাইন দিয়ে ধীরগতিতে যাবে ট্রেন।
লাইন মেরামত চলছেলাইনচ্যুত ৯ বগি উদ্ধার, এখনো বন্ধ ট্রেন চলাচলবগুড়ার সান্তাহারে লাইনচ্যুত আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি উদ্ধার হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজও অব্যাহত রয়েছে। তবে এখনো উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ রুটে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু, শতভাগই অনলাইনেপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল।
পাঁচ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনের ধাক্কায় আরেক যুবক নিহতঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে ট্রেনের ধাক্কায় শুভ চৌধুরী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বারোবাজার রেল স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।
থামে ট্রেন, মেলে না টিকিট শমশেরনগর স্টেশনেপ্রায় ২০ বছর আগে কুমিল্লার গোমতি এলাকায় দুর্ঘটনায় ট্রেনের কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। এর পর মৌলভীবাজারের শমশেরনগর স্টেশন থেকে কুমিল্লা, লাকসাম ও ফেনী স্টেশনের কোনো টিকিট বরাদ্দ নেই। তবে সিলেট-চট্টগ্রাম রুটে আগের কুলাউড়া ও পরের শ্রীমঙ্গল স্টেশন থেকে এসব গন্তব্যের টিকিট পাওয়া যায়।
ট্রেনের ধাক্কায় বাড়ির ওপর গিয়ে পড়ল ট্রাকরাজশাহীতে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক বসতবাড়ির ওপর ছিটকে পড়েছে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহে রেললাইন খুলে ফেলল দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুতময়মনসিংহের গফরগাঁওয়ে গভীর রাতে রেলপথের ২০ ফুট অংশ খুলে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তারেক রহমানের প্রত্যাবর্তন: ১০ রুটে বিশেষ ট্রেনবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াত সহজ করতে ১০ রুটে বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে।
রেল ও নদীপথকে ঢেলে সাজিয়ে যোগাযোগ ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করতে হবে: পরিকল্পনা উপদেষ্টাপরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থে সড়ককে গুরুত্ব দিতে গিয়ে দেশের সাশ্রয়ী রেল ও নদীপথকে উপেক্ষা করা হয়েছে।
রেলওয়ের ৩৫৮ কোটি টাকা ক্ষতি: সাবেক মহাপরিচালকসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলাপ্রয়োজনীয়তা ও সম্ভাব্যতা যাচাই ছাড়াই ১২৫টি লাগেজ ভ্যান কিনে রাষ্ট্রের ৩৫৮ কোটি টাকার আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালকসহ ছয়জন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মালবাহী ট্রেন লাইনচ্যুতচট্টগ্রামের সাগরিকা এলাকায় মালবাহী একটি ট্রেনে চালবোঝাই একটি ট্রাক ধাক্কা দিয়েছে। এতে দুমড়ে-মুচড়ে গেছে ট্রাক, লাইনচ্যুত হয়েছে ট্রেন। দুর্ঘটনার ফলে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।