ইরানের নতুন প্রস্তাবেও সন্তুষ্ট নন ট্রাম্প, চুক্তি নিয়ে সংশয়যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবেও তিনি সন্তুষ্ট নন। একই সঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কি না, সে বিষয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। খবর সিএনএনের।
সংলাপে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানেরযুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে ইরানের কূটনৈতিক সূত্র আল-জাজিরাকে জানিয়েছে।
এক্সপ্লেইনারবোয়িং ও এয়ারবাস কী, কেন উড়োজাহাজ কিনছে সরকারবিমানের বহর বাড়াতে মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে বড় চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ ৩০ এপ্রিল সন্ধ্যায় ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে—বোয়িং ও এয়ারবাস আসলে কী? কেনই বা সরকার বোয়িংকে বেছে নিচ্ছে?
বাংলাদেশকে ৬ লাখ যক্ষ্মা পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে উৎপাদিত ৬ লাখ জিনএক্সপার্ট যক্ষ্মা পরীক্ষার কিট এবং শিশুদের জন্য ১১ হাজার যক্ষ্মার চিকিৎসার ওষুধ প্রদান করা হয়েছে।
ইরানযুদ্ধে ব্যয় ২৫ বিলিয়ন ডলার, শুনানিতে জানালেন পিট হেগসেথচলমান ইরানযুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় অন্তত ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে পেন্টাগন। তবে এ যুদ্ধকে ‘জটিল ফাঁদ’ বলতে নারাজ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। খবর দ্য গার্ডিয়ানের।
আমেরিকায় প্রবেশ নিষেধ–১১মিশিগান ডায়েরি: খিঁচুড়ি-মাংসের ভাগীদার যখন এক গালফুলো চিপমাঙ্কভূ-পর্যটক তারেক অণুর ধারাবাহিক ভ্রমণ-কাহিনি ‘আমেরিকায় প্রবেশ নিষেধ’-এর দশম পর্ব প্রকাশিত হলো আজ। চোখ রাখুন বাংলা স্ট্রিমের ফিচার পাতায়।
২০২২ সালের রেকর্ড স্পর্শ করছে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের বাজারমধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে সাধারণ মানের গ্যাসোলিন বা পেট্রোলের গড় দাম বেড়ে প্রতি গ্যালনে ৪ দশমিক ২২৯ ডলারে দাঁড়িয়েছে, যা আগের দিন ছিল ৪ দশমিক ১৭৬ ডলার।
ইরানে ক্ষমতার ভরে বিপ্লবী গার্ড, অনুমোদনে সর্বোচ্চ নেতাযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে টানা দুই মাসের যুদ্ধে ইরানের ক্ষমতার কাঠামোয় বড় পরিবর্তন দেখা দিয়েছে। দেশটিতে আর একক, প্রভাবশালী ধর্মীয় সর্বোচ্চ নেতার আধিপত্য নেই। এখন সিদ্ধান্ত গ্রহণে প্রাধান্য পাচ্ছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর।
যুদ্ধে চাপে ট্রাম্প, ইরানের কৌশল পড়তে গলদঘর্ম যুক্তরাষ্ট্রপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে একতরফা বিজয় ঘোষণা করলে ইরান কী করতে পারে, তা বিশ্লেষণ করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। কর্মকর্তারা জানিয়েছেন, এই যুদ্ধে হাজারো মানুষের মৃত্যু হোয়াইট হাউসের ওপর রাজনৈতিক চাপ বেড়েছে।
বাধা ছাড়াই হরমুজ প্রণালি পাড়ি দিল রুশ প্রমোদতরীরাশিয়ার ধনকুবের আলেক্সি মর্দাশোভের মালিকানাধীন বিলাসবহুল সুপারইয়ট ‘নর্ড’ হরমুজ প্রণালি বিনা বাধায় অতিক্রম করেছে। বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ একটি সূত্র।
ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউজে রাজা চার্লস ও রানি ক্যামিলাযুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি হত্যা: তদন্ত চ্যাটজিপিটির বিরুদ্ধেওযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় আলোচনায় এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি এবং এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। কর্তৃপক্ষ জানিয়েছে, এই মামলায় প্রযুক্তির সম্ভাব্য ব্যবহারও খতিয়ে দেখা হবে।
আল-জাজিরার এক্সপ্লেইনারযেখানে ট্রাম্পই আক্রান্ত, সেখানে বিশ্বকাপ কতটা নিরাপদট্রাম্পের ওপর হামলার ঘটনায় বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কারণ জুন মাসে হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট হামলার শিকার হন, সেখানে বিশ্বকাপ আয়োজন কতটা নিরাপদ?
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলা: নিরাপত্তা ব্যর্থতা নাকি রাজনৈতিক সমীকরণযুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসের পাতায় হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার সবসময়ই একটি মর্যাদাপূর্ণ ও উৎসবমুখর আয়োজন হিসেবে পরিচিত। কিন্তু ২৬ এপ্রিল ২০২৬ তারিখে সেই ঐতিহ্য রক্তক্ষয়ী আতঙ্কে রূপ নেয়। শনিবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে হঠাৎ গুলির শব্দে
ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হামলাচেষ্টাকারী কে এই অ্যালেনযুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনায় ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন নামের এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এলাকার টরেন্স শহরের বাসিন্দা বলে জানা গেছে।
নৈশভোজে গুলির ঘটনায় ইরানের সম্পৃক্ততা নেই: ট্রাম্পহোয়াইট হাউস প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা নেই বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে। তবে এই ঘটনায় তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। খবর মিডল ইস্ট আইয়ের।