সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশজাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মনোনয়ন সংগ্রহে কনকচাঁপার সঙ্গে দুর্ব্যবহার, দুঃখপ্রকাশ রিজভীরজাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে কণ্ঠশিল্পী কনকচাঁপা বাধার মুখে পড়েন। এ ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১২ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রতিক্রিয়া জানান তিনি।
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ গ্রাস করতে পারবে না: রিজভীসুশাসন ও জাতীয় ঐক্য বজায় থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
চেতনার নামে স্বাধীনতা কেড়ে নিয়েছিল: রিজভীবাকশাল ও মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশের মানুষের বাক্, ব্যক্তি ও চলাচলের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
মির্জা আব্বাসসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগপ্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভীবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যারা গুপ্ত ছিল না, তাদের বিরুদ্ধেই প্রোপাগান্ডা হচ্ছে: রিজভীযারা গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করলো, যারা গুপ্ত ও সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরকার নিচে থাকেনি, যারা সত্য ও ন্যায়কে সুস্পষ্টভাবে রুদ্রালোকের মধ্যে বলেছে, তাদের বিরুদ্ধে আজ সুপরিকল্পিতভাবে প্রোপাগান্ডা চালানোর চেষ্টা হচ্ছে।
জামায়াত ক্ষমতায় এলে বেশি বিপন্ন হবে নারীরা: রিজভীরিজভী বলেছেন, ‘কোনোভাবে আপনাদের হাতে যদি ক্ষমতা আসে, এ দেশে সবচাইতে বেশি বিপন্ন হবে নারীরা—তার কিছু প্রমাণ রয়েছে। কারণ আপনারা তাদের পরিপূর্ণ বিকাশ চান না। তারা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব বা রাষ্ট্রের নেতৃত্ব দিক, এটা আপনারা চান না।’
তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ হাইপার প্রোপাগান্ডার অংশ: রিজভীবিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ‘মিথ্যা’ উল্লেখ করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘এটা একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য এটা বলা হচ্ছে।’
বিএনপি ক্ষমতায় এলে গুম-খুন ও জুলাই আন্দোলনে শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে: রিজভীজনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করলে বিগত সময়ে গুম, খুন এবং সাম্প্রতিক জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এ জাতি শহীদদের রক্তের ঋণে আবদ্ধ। এই ঋণ আমাদের শোধ করতে হবে।’
কার্যালয়ের ব্যানার খুলে অপসারণ কর্মসূচি বিএনপিরআগামী তিন দিনের মধ্যে সব ধরনের ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকা ব্যানার খুলে এ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম, সদস্যসচিব রিজভীআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।