ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুকের প্রতিবেদনমূল্যস্ফীতি কিছুটা কমলেও রাজস্ব ও উন্নয়ন ব্যয়ে ধীরগতি: অর্থনীতিতে মিশ্র সংকেত২০২৬ সালের শুরুতেই বাংলাদেশের অর্থনীতিতে এক ধরনের মিশ্র চিত্র দেখা যাচ্ছে। চালের দাম কমায় খাদ্য মূল্যস্ফীতিতে সামান্য স্বস্তি এসেছে এবং রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।
নির্বাচন সামনে রেখে বাড়ছে রেমিট্যান্স, রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়ালআসন্ন জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স তথা প্রবাসী আয় ততই বাড়ছে। চলতি জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৩৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই আয় গত বছরের একই সময়ের তুলনায় ৮১ শতাংশ বেশি।
২০২৫ সাল: অর্থনৈতিক পুনরুদ্ধারের জটিল যাত্রা২০২৫ সালকে বাংলাদেশের অর্থনীতির জন্য বিজয়ের বছর বলা যাবে না, আবার একেবারে ভেঙে পড়ার গল্পও নয়। এই বছরটা যেন মাঝনদীতে দাঁড়িয়ে থাকা একটি নৌকা; পেছনে তীব্র স্রোত, সামনে অজানা গন্তব্য।
ডিসেম্বরের ২০ দিনে এলো ২.১৭ বিলিয়ন ডলার, প্রথমার্ধে ছাড়াল ১৫ বিলিয়নচলতি অর্থবছরের শুরু থেকেই ঊর্ধ্বমুখী রয়েছে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ। ডিসেম্বরের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ২১৭ কোটি ২১ লাখ ডলার। এর ফলে অর্থবছরের প্রথমার্ধেই (জুলাই-ডিসেম্বর) ১৫ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশ।
নভেম্বরে রেমিট্যান্স এল ২৮৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৩১ শতাংশসদ্য সমাপ্ত নভেম্বর মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে প্রায় ২৮৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই মাসের তুলনায় যা ৩১ দশমিক ৩৮ শতাংশ বেশি। গত বছর নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার।
সাক্ষাৎকার•আমাদের শিল্প খাত প্রয়োজন অনুযায়ী কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ হচ্ছেবর্তমান অর্থনীতির অবস্থাকে মূলত দুটি ভাগে ভাগ করে বিশ্লেষণ করা যেতে পারে। প্রথমটি হলো সামষ্টিক স্থিতিশীলতা, যা ৫ আগস্টের আগে বেশ কয়েক বছর ধরেই একটি সংকটের মধ্যে ছিল। দ্বিতীয়টি হলো অর্থনীতির সার্বিক কর্মচাঞ্চল্য বা গতিশীলতা।
বাংলাদেশ যেভাবে বিশ্বের সবচেয়ে বড় ‘শান্তি রপ্তানিকারক’ দেশ হয়ে উঠলবিশ্বের বুকে বাংলাদেশের পরিচয় আজ শুধু একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতার মধ্যে সীমাবদ্ধ নয়। গত তিন দশকেরও বেশি সময় ধরে নীরবে, নিভৃতে নতুন পরিচয় গড়ে তুলেছে বাংলাদেশ; যা দেশকে আন্তর্জাতিক অঙ্গনে অনন্য সম্মান ও মর্যাদার আসনে বসিয়েছে।
অক্টোবরে রেমিট্যান্স কমলেও বেড়েছে আগের বছরের তুলনায়চলতি বছরের অক্টোবরে প্রবাসী আয় বা রেমিট্যান্স আগের মাসের (সেপ্টেম্বর) তুলনায় কিছুটা কমেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।
সাক্ষাৎকারে ড. জাহিদ হোসেনসাক্ষাৎকার•বাংলাদেশের অর্থনীতি: স্থিতিশীলতা ফিরেছে, কিন্তু গতি ফেরেনিআগস্ট-পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতি একটি ক্রান্তিকাল পার করছে। সামষ্টিক অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরলেও সার্বিক কর্মচাঞ্চল্যে গতি ফেরানো এখনো একটি বড় চ্যালেঞ্জ। অর্থনীতির বর্তমান অবস্থা, সংকট উত্তরণের পথ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ঢাকা স্ট্রিম-এর সঙ্গে কথা বলেছেন অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন
অক্টোবরের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ৬০ লাখ ডলাররেমিট্যান্স প্রবাহ বছর ভিত্তিতে ১১ দশমিক ১ শতাংশ বেড়ে অক্টোবরের প্রথম ২৬ দিনে তা ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে দেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৯৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।
রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমছে: স্বরাষ্ট্র উপদেষ্টারেমিট্যান্সযোদ্ধাদের জন্য পাসপোর্টের ফি কমানো হবে এবং আগামী এক সপ্তাহের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেটগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যাদের ই-পাসপোর্ট রয়েছে, তারা সরাসরি পাসপোর্ট ব্যবহার করে ই-গেট
সেপ্টেম্বরে ২ দশমিক ৬৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছেআগের দুই মাসের (জুলাই–আগস্ট) তুলনায় দেশের ব্যাংকিং চ্যানেলে সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। এ মাসে মোট রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।