কৃষি শ্রমিক ও সংশ্লিষ্টদের জন্য চাই কল্যাণমূলক পদক্ষেপবাংলা নববর্ষের দিন ভোরে কুমিল্লার দাউদকান্দিতে এক চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত হন সাতজন শ্রমিক। বর্ষবরণ উৎসবের ব্যস্ততায় এই দুর্ঘটনা থেকে গেছে দৃষ্টির আড়ালে।
বন্ধ পাটকল চালু করবে সরকার: পাট প্রতিমন্ত্রীবস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানিয়েছেন, বন্ধ পাটকলগুলো প্রধানমন্ত্রীর নির্দেশে পুনরায় চালুর কাজ শুরু করেছে সরকার। তিনি জানিয়েছেন, ২০টি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে এবং ইতিমধ্যে ১৪টির লিজ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যুলক্ষ্মীপুরে একটি ইটভাটায় শ্রমিকদের থাকার ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্টা এলাকার ‘আকবর কোম্পানি’ নামের ভাটায় এই ঘটনা ঘটে।
আন্দোলনের মুখে শ্রমিকদের ৪ দাবি মানল ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালসইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভঢাকার ধামরাইয়ে মার্চ মাসের অর্ধেক বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন মু এন (MU EN) টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর এলাকায় কারখানার সামনের এ বিক্ষোভ অংশ নেন প্রায় শতাধিক শ্রমিক।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদেরবেতন ও বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে ময়মনসিংহের ভালুকায় মহাসড়কে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেডের শ্রমিকরা।
চাঁপাইনবাবগঞ্জে দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যুচাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল চাপায় নাইরুল ইসলাম (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ডের কোর্টপাড়া মহল্লায় কে এম শাহাবুদ্দিনের বাড়ির দেয়াল চাপায় এ ঘটনা ঘটে।
৫২০০ টাকা মণ! কাঁচা পাটের অস্বাভাবিক মূল্যে উৎপাদনে ধস খুলনার শিল্পাঞ্চলেকাঁচা পাটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে খুলনা অঞ্চলের সরকারি ইজারার ও বেসরকারি পাটকলগুলো উৎপাদন সংকটে পড়েছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেক কারখানা পাটপণ্য উৎপাদন বন্ধ করে দিয়েছে। এতে কারখানাগুলো বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে ওই কারখানাগুলোর বিপুল সংখ্যক শ্রমিক বেকার হওয়ার ঝুঁকিতে পড়েছেন।
খুলনার পাটকল শ্রমিকদের মানবেতর জীবন‘আগে বৃহস্পতিবার ছিল উৎসবের দিন, ওই দিন মজুরি পেতাম’একসময়ের কর্মচঞ্চল ও প্রাণের স্পন্দনে মুখরিত খুলনার শিল্পাঞ্চল এখন যেন এক নিস্তব্ধ বিরানভূমি। ভৈরব ও রূপসা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা কলকারখানাগুলোর চাকা থেমে যাওয়ায় হাজার হাজার শ্রমিকের জীবনে নেমে এসেছে চরম অন্ধকার।
শ্রমিকদের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প৮০ শতাংশ রপ্তানি করে– এমন সচল শিল্পপ্রতিষ্ঠানগুলোকে শ্রমিক-কর্মচারীদের ফেব্রুয়ারির বেতন-ভাতা পরিশোধে সহজ শর্তে বিশেষ ঋণ সুবিধা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সব শ্রমিককে আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীরবাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের শ্রমিকদের একটা বড় অংশ এখনও অনানুষ্ঠানিক খাতে কর্মরত। তৈরি পোশাকশিল্পের মাধ্যমে উল্লেখযোগ্য শ্রমিক আনুষ্ঠানিক খাতে থাকলেও সামগ্রিক শ্রমশক্তির একটি অংশ এখনও আনুষ্ঠানিক কাঠামোর বাইরে রয়েছে।
ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে: বাণিজ্যমন্ত্রীআসন্ন ঈদুল ফিতরের আগেই দেশের শিল্প–কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন পাট-বস্ত্র, শিল্প-বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ‘শ্রমিকদের পাওনা নিয়ে যেন কোনো অনিশ্চয়তা না থাকে, সে বিষয়ে সরকার নজরদারি করছে।’
খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যুখাগড়াছড়ির রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বকর সিদ্দিক (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পৌরসভার দক্ষিণ গর্জনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু বকর একই এলাকার প্রয়াত আব্দুল আউয়ালের ছেলে।
বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিক নিহতবগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে আমিনুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন।
ওমানের শ্রমবাজার খুলছে, নতুন ওয়ার্ক ভিসা চালুর ঘোষণাওমানে কর্মরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধকরণের সুযোগ দেওয়ার পাশাপাশি দেশটি বাংলাদেশের জন্য আবারও নতুন ওয়ার্ক ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে দুই দেশের উচ্চপর্যায়ের এক বৈঠকে এই আলোচনা হয়।
অন্ধ্রপ্রদেশে ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যাভারতের অন্ধ্রপ্রদেশে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই শ্রমিকের নাম মঞ্জুর আলম লস্কর (৩২)। তিনি দক্ষিণ ২৪ পরগনার উস্তির বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় জরি শ্রমিক ছিলেন।
নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা মেটানোর সিদ্ধান্তআদালতের নির্দেশ অনুযায়ী নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।