বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুনভালোবাসা মানে যার কাছে ঋণী, তাকে স্বীকার করা। যে নীরবে রক্ষা করে, তাকে কৃতজ্ঞতা জানানো। এই বিশ্ব ভালোবাসা দিবসে তাই ভালোবাসার তালিকায় থাকুক সুন্দরবনও।
তারেক রহমান খুলনায় আসছেন আজ: বন্ধ কলকারখানা চালুর প্রতিশ্রুতি চান স্থানীয়রাস্থানীয় নেতারা প্রত্যাশা করছেন, দলীয় প্রধান নির্বাচনী জনসভায় বন্ধ হয়ে থাকা কলকারখানা পুনরায় চালু, দক্ষিণাঞ্চলে পাইপলাইনে গ্যাস, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন, তথ্যপ্রযুক্তি (আইটি) সেক্টরের উন্নয়ন, কর্মসংস্থানসহ গ্রিন ও ক্লিন শহরের প্রতিশ্রুতি ও রূপরেখা দেবেন।
সুন্দরবনে জলদস্যুদের হাতে ২০ জেলেকে অপহরণের অভিযোগপশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে জলদস্যুরা মাছ ধরতে যাওয়া ২০টি নৌকা থেকে একজন করে মোট ২০ জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাননি আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
সুন্দরবনে বেপরোয়া চোরাশিকারি, বাড়ছে বাঘের কান্নাসুন্দরবনে চোরাশিকারিরা বেপরোয়া হয়ে উঠেছে। বনের যত্রতত্র নাইলন ও জিআই তারের ফাঁদ পেতে হরিণ শিকার করেন তারা। এই ফাঁদে প্রায়ই আটকা পড়ছে রয়েল বেঙ্গল টাইগার। বন বিভাগের কর্মীরাও এই চক্রের কাছে অসহায়।
সুন্দরবনে ফাঁদ থেকে উদ্ধার হওয়া বাঘের অবস্থার উন্নতি, ভাঙেনি হাড়সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ থেকে ফাঁদে আটকা পড়া অবস্থায় উদ্ধার হওয়া বাঘটির শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বাঘটি এখন পানি ও খাবার গ্রহণ করছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, বাঘটির আঘাতপ্রাপ্ত পায়ে কোনো হাড় ভাঙেনি।
‘সুন্দরবনে ফাঁদ পাতা বন্ধ না হলে বাঘের জন্য খারাপ খবর অপেক্ষা করছে’জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজ দীর্ঘ সময় সুন্দরবনের বাঘ ও বন্যপ্রাণী নিয়ে গবেষণা করছেন। সম্প্রতি সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে বাঘ আটকে পড়ার ঘটনা এবং বাঘের সার্বিক নিরাপত্তা নিয়ে তিনি স্ট্রিমের সঙ্গে কথা বলেছেন।
বনে থরে থরে মরণ ফাঁদ, নেপথ্যে প্রভাবশালীরাবাগেরহাটের মোংলার সুন্দরবন ইউনিয়নের বাসিন্দা সলিম শেখ। সবার কাছে তিনি হরিণ শিকারি নামে পরিচিত। বন্যপ্রাণী শিকার ও মাংস কেনাবেচার অভিযোগে গ্রেপ্তার, এমনকি জেলও খেটেছেন সলিম।
সুন্দরবনে পর্যটনবাহী সব নৌযান চলাচল বন্ধ, দুর্ভোগসুন্দরবনে পর্যটনবাহী প্রায় ৪ শ জালিবোটসহ লঞ্চ, ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। দেশি-বিদেশি পর্যটক ফিরে যাচ্ছেন।
হরিণ শিকারিদের ফাঁদে বাঘ, চার দিন পর উদ্ধারসুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া একটি বাঘ উদ্ধার করেছে বনবিভাগের বিশেষজ্ঞ দল। বর্তমানে বাঘটিকে খাঁচাবন্দী করে খুলনায় নেওয়া হচ্ছে। এর আগে ‘ট্রানকুইলাইজার গান’ ব্যবহার করে বাঘটিকে অচেতন করে উদ্ধার করা হয়।
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে বাঘ, উদ্ধার অভিযান আজবন কর্মকর্তা দ্বীপন জানান, ঢাকা থেকে বন বিভাগের একজন ভেটেরিনারি সার্জন আসছেন। রোববার সকালে তাঁর পৌঁছানোর কথা। এরপর বাঘ উদ্ধার কার্যক্রম শুরু হবে। বাঘটি উদ্ধারে প্রয়োজনে ট্র্যাংকুলাইজার (চেতনানাশক) গান ব্যবহার করা হবে।
বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, অবমুক্ত সুন্দরবনেসাতক্ষীরার শ্যামনগর সংলগ্ন সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চলে আসার একটি হরিণ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন গ্রামে স্থানীয়দের সহায়তায় হরিণটি উদ্ধার করে বনবিভাগ। এর কয়েকঘণ্টা পর হরিণটি সুন্দরবানে অবমুক্ত করা হয়।
গর্জন বন সব কাটা হয়ে গেছে: ফিলিপ গাইনপরিবেশ, বন কিংবা নদীর পরিবর্তন, পরিবেশের ক্ষতির ক্ষেত্রে সরকারের ভূমিকা, চকরিয়ায় সুন্দরবন ধ্বংসের কারণ, সাতক্ষীরা অঞ্চলে সংকট তৈরির কারণ, পরিবেশ ধ্বংস বন্ধে সরকারের ভূমিকাসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন সাংবাদিক ফিলিপ গাইন।