গৃহকর্মীদের নিবন্ধন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুলগৃহকর্মীদের নিবন্ধন কেন বাধ্যতামূলক করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বিদ্যমান ‘দ্য ডোমেস্টিক সার্ভেন্টস রেজিস্ট্রেশন অর্ডিন্যান্স ১৯৬১’ অনুযায়ী কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
হাইকোর্টে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে বিচারিক কার্যক্রমবর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি বিচারিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে হাইকোর্টে সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল কোর্টবর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিটিআরসির দুই কর্মকর্তার বদলি আদেশ স্থগিত হাইকোর্টেরবাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দুই কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলির আদেশ দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার (১৫ এপ্রিল) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়তিন মাসের মধ্যে স্বাধীন ও পৃথক বিচার বিভাগ সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশঅন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্ট সচিবালয় বিলোপে যখন সংসদে বিল উত্থাপন করেছে ক্ষমতাসীন দল, সেই সময়ে তিন মাসের মধ্যে সচিবালয় প্রতিষ্ঠায় সরকারকে নির্দেশ দিলেন হাইকোর্ট।
ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের হাইকোর্টে জামিনধর্ম অবমাননার অভিযোগে করা এক মামলায় বাউলশিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। তবে তাঁর বিরুদ্ধে ঢাকায় আরেকটি মামলা থাকায় এখনই কারামুক্তি মিলছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বন্ধ চেয়ে হাইকোর্টে রিটপহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এই রিট দায়ের করেন।
হামে ৪৭ শিশুর মৃত্যু: স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিটদেশে হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
দুর্নীতির তদন্তের মধ্যে বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগদুর্নীতির অভিযোগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে মধ্যে পদত্যাগ করেছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রেজাউল হাসান (এম আর হাসান)। মঙ্গলবার (৩১ মার্চ) তিনি প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পাঠান। পরে নিয়মানুযায়ী তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।
এনসিটি পরিচালনায় দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে বাধা নেই: আপিল বিভাগচট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করার প্রক্রিয়ার বৈধতা নিয়ে দীর্ঘ আইনি বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তি ঘটেছে সুপ্রিম কোর্টে।
ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ মামুনুলেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা-১৩ আসনের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হবে।
গাছ কাটতে লাগবে কমিটির অনুমতিসারা দেশে সড়ক, সরকারি স্থাপনা বা জায়গায় থাকা গাছ কাটতে হলে নির্ধারিত কমিটির অনুমতি নিতে হবে। এমনকি সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় থাকা গাছও এ নির্দেশনার বাইরে রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাই কোর্ট।
২ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির মামলায় রাজধানীর দুটি আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সব নির্বাচনী সরঞ্জাম হেফাজতে নিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই দুই আসন ঢাকা-১৬ ও ঢাকা-৪ আসনে বিজয়ী প্রার্থীদের নোটিশও দেওয়া হয়েছে।
লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, হাইকোর্টের রুলজুলাই গণ-অভ্যুত্থান চলাকালে বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সরকারের পদক্ষেপ ও নিষ্ক্রিয়তা নিয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।
গভর্নর পদে রদবদলের বৈধতা চ্যালেঞ্জ করে রিটবাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে অপসারণ এবং মোস্তাকুর রহমানকে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে রিটটি করেন। এতে অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংক এবং নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমানকে বিবাদী
হাইকোর্টে সাংবাদিক আনিস আলমগীরের জামিনএক মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিটঢাকা উত্তর, দক্ষিণসহ ছয়টি সিটি করপোরেশনে সরকারের নিয়োগ দেওয়া পূর্ণকালীন প্রশাসকদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (৪ মার্চ) সুপ্রিম কোর্টের ৬ আইনজীবী রিটটি করেন।