স্ট্রিম প্রতিবেদক

পুরো দেশকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় এনে আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ জুলাই) সচিবালয়ের অর্থ বিভাগের মাল্টিপারপাস হলে ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘ডিজিটাল প্রযুক্তির লক্ষ্য হলো নাগরিক সেবা সহজ করা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সময় ও ব্যয় কমানো। এ লক্ষ্য বাস্তবায়নে এক মুহূর্তও সময় নষ্ট না করে দেশকে পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে। সাধারণ মানুষ, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক, শ্রমিক সবাইকে এর আওতায় আসতে হবে।’
অর্থমন্ত্রী জানান, সরকার যে বাজেট প্রণয়ন করেছে, তাতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাধারণ কারিগর, শিল্পী ও সংগীতশিল্পীদেরও উন্নয়ন পরিকল্পনার অংশ করা হয়েছে।
এই অগ্রযাত্রা সফল করতে প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তথ্যপ্রযুক্তিতে বিশ্বের অন্যতম অগ্রসর দেশ এস্তোনিয়ার ডিজিটাল মডেল পর্যালোচনায় সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে দেশটিতে রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ের সেই সফল অভিজ্ঞতাগুলো দেশের আর্থিক খাতে দ্রুত প্রয়োগের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ভাবনী উদ্যোগ প্রশংসনীয়। তবে এসব সেবা কত শতাংশ গ্রাহকের কাছে পৌঁছেছে, তা মূল্যায়ন করতে হবে। গ্রাহকদের ডিজিটাল সেবায় অভ্যস্ত করতে প্রতিটি শাখার কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং প্রচারণার মাধ্যমে এই সুবিধাগুলো মানুষকে জানাতে হবে।
এসময় ব্যাংক, বীমা ও পুঁজিবাজারসহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানে ডিজিটাল সেবার পরিধি ও পৌঁছানোর সক্ষমতা আরও বাড়ানোর আহ্বান জানান অর্থমন্ত্রী। এছাড়া সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল সেবার সচেতনতা বাড়াতে উদ্ভাবনী উদ্যোগের খবর ব্যাপকভাবে গণমাধ্যমে প্রচারের অনুরোধ করেন তিনি।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এবং বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ের টোংদে কুনমিং প্লাজায় শুক্রবার (২১ আগস্ট) শুরু হচ্ছে ‘মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল ২০২৬’। এই উৎসবে দ্বিতীয়বারের মতো সহ-আয়োজক হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিচ্ছে। চীনের বাজারে দেশের তাজা ও শুকনো ফল, কৃষি এবং প্রক্রিয়াজাত খা
৭ ঘণ্টা আগে
টানা তিন মাস পর জুলাইয়ে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নামলেও বাজারে তার প্রভাব মিলছে না। নিত্যপণ্যের পাশাপাশি জ্বালানি, বিদ্যুৎ, পরিবহন ও অন্যান্য সেবার উচ্চমূল্যে সংসার সামলাতে হিমশিম নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতি বেশি থাকায় কমছে সার্বিক ক্রয়ক্ষমতা।
১৯ আগস্ট ২০২৬
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা।
১৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ ও ভারতের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে ডিজিটাল রূপান্তর এবং অবকাঠামো বিনিয়োগ ও অর্থায়ন নিয়ে দুটি যৌথ ব্যবসায়িক টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)।
১৮ আগস্ট ২০২৬