
দেশব্যাপী বিভিন্ন পণ্যের উৎসে কর আদায় পর্যবেক্ষণ ও যাচাই কার্যক্রম জোরদার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের বিভিন্ন কর অঞ্চলগুলোতে বিশেষ দল এই কার্যক্রম পরিচালনা করছে।
রোববার (১৯ জুলাই) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে ২০২৩ সালের আয়কর আইন ১৪৭ ধারা অনুযায়ী কর কর্মকর্তাদের কর্মপরিধি এবং করদাতাদের করণীয়ও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন অনুযায়ী কর কর্মকর্তারা যেকোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ব্যবসা কেন্দ্র বা দপ্তরে প্রবেশ ও সরেজমিন করতে পারবেন; প্রতিষ্ঠানের হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদ এবং অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কিত যেকোনো নথিপত্র পরীক্ষা ও তলব করতে পারবেন; প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্য পরীক্ষা করতে পারবেন এবং প্রয়োজনে পাসওয়ার্ড বা এনক্রিপশনও ভাঙতে পারবেন।
এ ছাড়া উৎসে কর্তিত করের সত্যতা নিশ্চিতে প্রয়োজনীয় হিসাবের খাতা, নথিপত্র, ইলেকট্রনিক রেকর্ড বা ডিভাইস সাময়িকভাবে জব্দ ও নিজস্ব হেফাজতে রাখতে পারবেন; যেকোনো নথিপত্র, ইমেজ বা অ্যাকাউন্টের কপি সংগ্রহ করতে পারবেন এবং তাতে শনাক্তকরণ চিহ্ন বা সিল মোহর ব্যবহার করতে পারবেন।
রাজস্ব আদায়ের কার্যক্রমে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি বা অসহযোগিতা করলে জরিমানার বিধানের কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সঠিক আইনি ধারা এবং আয়কর জমার সুনির্দিষ্ট অর্থনৈতিক কোড উল্লেখ করে করদাতাদের এ-চালানের মাধ্যমে উৎসে কর সরকারি কোষাগারে জমা দিকে অনুরোধ জানিয়ে এনবিআর বলেছে, যেকোনো অস্পষ্টতা, জটিলতা, হয়রানি কিংবা সংক্ষুব্ধতার ক্ষেত্রে করদাতারা সরাসরি জাতীয় রাজস্ব বোর্ডের ‘১৪৭ ধারা সংক্রান্ত কমিটি’র সদস্য সচিব বরাবর ই-মেইলের ([email protected]) মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
.png)

কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণে নবম পে-স্কেল অনুমোদন করেছে সরকার। এতে বেতন বেড়েছে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। তবে লাখ কোটি টাকা বাড়তি ব্যয়ের এই বোঝা আগে থেকেই চাপে থাকা অর্থনীতি সামাল দিতে পারবে কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, নতুন পে-স্কেলের সুবিধা প
১ ঘণ্টা আগে
১ হাজার কোটি টাকার বেশি অঙ্কের খেলাপিরা ঋণ পুনঃতফসিল বা নবায়নের জন্য সর্বোচ্চ ১৫ বছর সময় পাবেন। এর মধ্যে দুই বছরের গ্রেস পিরিয়ডের সুযোগ থাকছে, যে সময়ে ঋণ পরিশোধে বিরতির সুবিধা পাওয়া যাবে। সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
৩১ আগস্ট ২০২৬
বাংলাদেশে ব্যাংকনোট ছাপানোর খরচ কিছু ক্ষেত্রে ২০০ শতাংশ ছাড়িয়ে গেছে। ডলারের মূল্য বৃদ্ধি খরচের ক্ষেত্রে বড় প্রভাব রেখেছে। এ ছাড়া, সময়মতো পরিকল্পনা না করা, জরুরি প্রয়োজনে আকাশপথে কাঁচামাল আমদানি ও একক ঠিকাদারের কারণেও টাকা ছাপানোর খরচ বেড়ে গেছে।
৩১ আগস্ট ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যক্তি শ্রেণীর হিসাবধারীরা আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের আমানতের মূল অর্থ তুলতে পারবেন। এককালীন নগদায়নের মাধ্যমে সম্পূর্ণ মূল অর্থ উত্তোলনের সুযোগ পাবেন তারা। তবে এক্ষেত্রে আমানতের বিপরীতে কোনো মুনাফা দেওয়া হবে না।
৩১ আগস্ট ২০২৬