স্ট্রিম ডেস্ক

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে (এফবিসিসিআই) দেশের ব্যবসায়ী সমাজের প্রকৃত প্রতিনিধিত্বকারী, কার্যকর ও অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এমন তাগিদ দেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং সরকারের কাছে তাদের দাবি-দাওয়া কার্যকরভাবে উপস্থাপনে এফবিসিসিআই-এর ভূমিকা আরও শক্তিশালী ও সক্রিয় হতে হবে। ইতিবাচক ও গঠনমূলক চাপ সৃষ্টির মাধ্যমে নীতিগত সহায়তা আদায়ে সংগঠনটিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’ এফবিসিসিআইকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ দেওয়া যাবে না বলেও ঘোষণা দেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ‘এমন একটি এফবিসিসিআই দেখতে চাই, যা প্রকৃত অর্থেই সব ব্যবসায়ীর সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’
এফবিসিসিআই বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করে নীতিনির্ধারণে বাস্তবসম্মত মতামত প্রদান করবে উল্লেখ করে তিনি বলেন, ‘সংগঠনটিকে গতিশীল ও ফলপ্রসূ করতে যোগ্য, দূরদর্শী ও উদ্যমী নেতৃত্ব অপরিহার্য।’
ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন আমদানি নীতি (ইমপোর্ট পলিসি) চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা উন্মুক্ত করা হবে।’ এছাড়া, বস্ত্র ও পাট, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সেবা সহজীকরণে ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে পৃথক কমিটি গঠন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) ও এফবিসিসিআই-এর প্রশাসক মো. আবদুর রহিম খান বক্তব্য দেন। বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিএমইএ-এর সাবেক সভাপতি, এফবিসিসিআই সাবেক সভাপতি, সহ-সভাপতি এবং সাবেক পরিচালকরা। এছাড়া, উপস্থিত ছিলেন বিকেএমইএ-এর সভাপতি, বাংলাদেশ সিএনজি মেশিনারিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ সুপার মার্কেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি প্রমুখ।

.png)

‘নিজেই নিজের কাছ থেকে জাহাজ আমদানি মেঘনা গ্রুপের!’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। দেশের অন্যতম শিল্পগোষ্ঠীটির পক্ষে মিডিয়া রিলেশন্স ও পাবলিক রিলেশন ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার হুমায়ুন আহমেদ গত বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রতিবাদলিপি পাঠান।
২ ঘণ্টা আগে
কাঁচা মরিচে আগুন! সপ্তাহ ঘুরতেই বেড়ে দর দ্বিগুণ হয়েছে। মান ভেদে বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকা কেজি। অন্যান্য নিত্যপণ্যের দামও চড়া। ১০০ টাকার নিচে মিলছে না সবজি। ক্রেতার নাভিশ্বাস। বাজারের ফর্দে কাটছাট করতে বাধ্য হচ্ছেন তারা।
৪ ঘণ্টা আগে
দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নতুন প্রশাসক তৈরি পোশাক খাতের উদ্যোক্তা মো. ফজলুল হক রোববার (২ আগস্ট) দায়িত্ব গ্রহণ করেছেন।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (এফডিআই) চীনের উপস্থিতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশে নিট এফডিআই প্রবাহে শীর্ষ তিন উৎস দেশ ছিল নেদারল্যান্ডস, চীন ও সিঙ্গাপুর। ওই বছর দেশে আসা মোট নিট এফডিআইয়ের ১৮ শতাংশের বেশি জোগান দিয়েছে চীন।
৬ ঘণ্টা আগে