স্ট্রিম প্রতিবেদক

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি এবং এইচএসসি ৬ জুন শুরুর প্রস্তাবিত রুটিন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই সময়সূচি ঘোষণা করেন।
প্রস্তাবিত রুটিন অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি (বৃহস্পতিবার) বাংলা প্রথম পত্র দিয়ে এসএসসি পরীক্ষা শুরু এবং ৬ ফেব্রুয়ারি তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হবে। প্রত্যেক তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। এরপর ১১ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে অনলাইনে নম্বর পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, এইচএসসি ও সমমানের পরীক্ষাও বাংলা প্রথম পত্রের মাধ্যমে ৬ জুন (রোববার) শুরু হবে। উচ্চমাধ্যমিকের তত্ত্বীয় পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে—সকাল ১০টা থেকে ১টা এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই এবং ব্যবহারিক পরীক্ষা ১৮ জুলাইয়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে। রুটিন অনুযায়ী, ২১ দিনে মোট ৭৭টি পত্রের পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের ছুটির তালিকা চূড়ান্ত না হওয়ায় এই সময়সূচি ‘প্রস্তাবিত’ রুটিন হিসেবে বিবেচিত হবে এবং প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ তারিখ পরিবর্তনের ক্ষমতা রাখে। তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের প্রতীক্ষার সময় কমিয়ে আনতে এবং পরীক্ষা শেষ হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া দ্রুত করতে এই পদক্ষেপ।’
শিক্ষামন্ত্রী জানান, প্রথমে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার চিন্তা থাকলেও অংশীজনদের আপত্তির কারণে তা পিছিয়ে জানুয়ারি ও জুনে নির্ধারণ করা হয়েছে।

.png)

চলতি বছর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর সারা দেশে একযোগে শুরু হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
৭ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন হবে আগামী বছরের ৩০ জানুয়ারি। রোববার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন।
৭ ঘণ্টা আগে
দেশের মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
২২ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) প্রতিনিধিদের ব্যঙ্গ করে ‘ভাউচার মেলা’ করেছে ছাত্রদল। রাকসুর তহবিল থেকে তোলা অর্থের ব্যয় দেখাতে ভাউচার জমা না দেওয়ার অভিযোগে শুক্রবার (২১ আগস্ট) রাত পর্যন্ত এই মেলা হয়।
২২ আগস্ট ২০২৬