চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১৬: ৪৭
চট্টগ্রাম শিক্ষা বোর্ড। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম শিক্ষা বোর্ড। ছবি: সংগৃহীত

বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঁচ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বন্যা পরিস্থিতির কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রামসহ এ বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ২৭ জুলাই থেকে এসব জেলায় পুনরায় পরীক্ষা শুরু হবে। বিদ্যমান সময়সূচি অনুযায়ী ওই দিন থেকে অবশিষ্ট পরীক্ষাগুলো যথারীতি চলবে।

এতে আরও বলা হয়, বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহের সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম অঞ্চলের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত