স্ট্রিম সংবাদদাতা

টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের একটি বড় অংশ পানির নিচে তলিয়ে গেছে। সবশেষ চট্টগ্রামের গত ২৪ ঘণ্টার সর্বোচ্চ ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকালের বৃষ্টি ছিল গত ৪২ বছরের মধ্যে বন্দরনগরীতে একদিনের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। চার দশকের রেকর্ড ভেঙে হঠাৎ কেন এত বৃষ্টিপাত? এর পেছনে কারণ হিসেবে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর।
নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। এছাড়া এখন বর্ষার মাঝামাঝি সময়, এটিও টানা বৃষ্টি হওয়ার একটি কারণ।
টানা বৃষ্টির কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মাহমুদুল আলম। তিনি বলেন, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২২৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগের দিন ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। অতি বৃষ্টির কারণে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
পরিবেশবিদ ও গবেষক ইদ্রিস আলী বলেন, চট্টগ্রামে জলাবদ্ধতার পেছনে শুধু অতিবৃষ্টি নয়, দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ণও বড় কারণ। পাহাড় কাটা, নির্বিচারে গাছ নিধন, খাল-নালা ভরাট এবং প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ সংকুচিত হওয়ায় অল্প সময়ে বেশি বৃষ্টি হলে পানি দ্রুত নামতে পারে না।
ইদ্রিস আলীর মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে স্বল্প সময়ে অতিবৃষ্টির প্রবণতা বেড়েছে। তবে স্থানীয় পরিবেশ ধ্বংস ও অপরিকল্পিত উন্নয়ন এ ধরনের বৃষ্টির প্রভাবকে আরও তীব্র করে তুলছে। এ কারণে নিচু এলাকাগুলোতে দীর্ঘ সময় জলাবদ্ধতা স্থায়ী হচ্ছে এবং নগরবাসীর দুর্ভোগ বাড়ছে।
এদিকে আমবাগান আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ বিজন রায় বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী দুই থেকে তিনদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এদিকে টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম বোর্ডের আওতাধীন সব জেলায় আজ বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার ৮ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো।
স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে দুজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সৃষ্ট জলাবদ্ধতার কারণে মহানগর ও জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় ৩ হাজার পরিবার।
চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘বর্তমানে চট্টগ্রাম মহানগর ও উপজেলাগুলোর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় ৩ হাজার পরিবার অবস্থান করছে।

.png)

ইরানকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা যেকোনো দেশকে কঠোর শাস্তির হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক যুদ্ধের দিন (ইকোনমিক ডি-ডে) ঘোষণা করেছেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানের দুই বড় বাণিজ্যিক অংশীদার চীন ও রাশিয়ার ওপর চাপ সৃষ্টিতে ট্রাম্পের ক্ষমতা সী
২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকেন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী তিনিই রাষ্ট্রের প্রধান। অনেকেই মনে করেন, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বড় একটি অংশই রাষ্ট্রপতির হাতে। কিন্তু সংসদীয় সরকারব্যবস্থায় চিত্রটি ভিন্ন। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান হলেও নির্বাহী ক্ষমতার মূল কেন্দ্র প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। ফলে