আল জাজিরার এক্সপ্লেইনার
স্ট্রিম ডেস্ক

পোপ লিও চতুর্দশ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে অবশ্যই ‘নিরস্ত্রীকরণ’ করতে হবে। তিনি এমন এক সময়ে কথাটি বললেন, যখন বিশ্বের সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো যুদ্ধসহ মানবজীবনের নানা ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে চলেছে।
সোমবার (১ জুন) এক ধর্মীয় নির্দেশনামূলক পত্রে তিনি সতর্ক করে বলেন, ‘ক্রমশ আরও শক্তিশালী অ্যালগরিদম ও আরও বৃহৎ তথ্যভাণ্ডার তৈরির প্রতিযোগিতা’ চলছে। এটি পরিচালিত হচ্ছে ‘ভূরাজনৈতিক বা বাণিজ্যিক আধিপত্য নিশ্চিত করার আকাঙ্ক্ষা’ থেকে।
ক্যাথলিক চার্চের প্রধান ভ্যাটিকানে ‘মানব মর্যাদার মহিমা: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানব ব্যক্তিত্বের সুরক্ষা’ শীর্ষক এই পত্রটি উপস্থাপন করেন। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা ক্রিস্টোফার ওলাহ।
ধর্মীয় নির্দেশনামূলক পত্র হলো পোপের লেখা চিঠি, যা ক্যাথলিক বিশপদের কাছে পাঠানো হয়। সাম্প্রতিক দশকগুলোতে এগুলো চার্চের ১৪০ কোটিরও বেশি অনুসারীর জন্য পোপের সর্বোচ্চ পর্যায়ের শিক্ষামূলক নির্দেশনার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।
গত বছরের মে মাসে নির্বাচিত হওয়ার পর থেকেই লিও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টিকে অন্যতম কেন্দ্রীয় ইস্যুতে পরিণত করেছেন।
ভ্যাটিকান নিউজের তথ্য অনুযায়ী, গত নভেম্বরে তিনি বলেছিলেন, স্বাস্থ্যসেবা খাতে এই প্রযুক্তির ব্যবহারে অবশ্যই দায়িত্বশীল হতে হবে। এক মাস পর তিনি বলেন, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) যেন নতুন প্রজন্মের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করে। পাশাপাশি তিনি জোর দেন তরুণদের মধ্যে ‘মানবজাতির সেই সক্ষমতার প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা ও শক্তিশালী করার’ ওপর, যার মাধ্যমে তারা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তির বিকাশকে পরিচালনা করতে পারবে এবং এটিকে অনিবার্য ভাগ্য হিসেবে দেখবে না।
তবে নিজের প্রথম ধর্মীয় নির্দেশনামূলক পত্রের মূল বিষয় হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বেছে নিয়ে তিনি তাঁর উদ্বেগকে আনুষ্ঠানিক ধর্মীয় নির্দেশনায় রূপ দিয়েছেন, যা বিশ্বের বৃহত্তম খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে প্রচারিত হবে। বিশ্বের প্রায় অর্ধেক খ্রিষ্টানই এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।
পোপ তাঁর ধর্মীয় পত্রে জোর দিয়ে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেবল বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া যাবে না। তিনি নীতিনির্ধারকদের প্রতি শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং শিশুদের নিরাপদ রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলোকে প্রতিযোগিতার গতি কমানোর আহ্বান জানান।
প্রযুক্তি নির্মাতাদের উদ্দেশে বিশেষ আবেদন জানিয়ে তিনি বলেন, ‘প্রযুক্তি নির্মাতাদের একটি বিশেষ নৈতিক ও আধ্যাত্মিক দায়িত্ব রয়েছে, কারণ প্রতিটি নকশাগত সিদ্ধান্ত মানবতার একটি নির্দিষ্ট ধারণাকে প্রতিফলিত করে।’
তিনি বলেন, ‘যখন সবকিছু দ্রুতগতিতে এগিয়ে চলেছে, তখন সেই গতি কমিয়ে আনতে সক্ষম আরও সক্রিয় রাজনৈতিক সম্পৃক্ততার প্রয়োজন।’
পোপ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে এখন নিরস্ত্রীকরণ করতে হবে, এমন সব যুক্তি থেকে মুক্ত করতে হবে যা একে আধিপত্য, বর্জন ও মৃত্যুর হাতিয়ারে পরিণত করে। পারমাণবিক শক্তির মতো এটিও সবার এবং সামষ্টিক কল্যাণের সেবায় নিয়োজিত থাকতে হবে।
পোপ আরও সতর্ক করেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা যুদ্ধকে স্বাভাবিক করে তুলছে।
মার্চ মাসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিশ্চিত করে যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় তারা বিভিন্ন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সরঞ্জাম ব্যবহার করেছে। ওই সময় বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগও বৃদ্ধি পায়। ২০২৪ সালে আল জাজিরাসহ বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করে যে ‘ল্যাভেন্ডার’ ও ‘গসপেল’-এর মতো ইসরায়েল-সংশ্লিষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা গাজায় হাজার হাজার সামরিক লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা করেছে।
পোপ লিখেছেন, ‘এই কারণে যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ও ব্যবহারকে সবচেয়ে কঠোর নৈতিক সীমাবদ্ধতার আওতায় আনতে হবে, যাতে মানব মর্যাদা ও জীবনের পবিত্রতা রক্ষা পায় এবং এমন অস্ত্র তৈরির প্রতিযোগিতা এড়ানো যায়।’
তিনি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অস্ত্রব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, প্রাণঘাতী সিদ্ধান্ত প্রযুক্তির হাতে ছেড়ে দেওয়া ‘গ্রহণযোগ্য নয়’।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং সংঘাতকে বৈধতা দিতে ধর্মের ব্যবহারের প্রশ্নে পোপ বারবার হোয়াইট হাউসের সঙ্গে মতবিরোধে জড়িয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্প্রতি যে ‘ন্যায্য যুদ্ধ’ তত্ত্বের কথা বলেছে, সেটিকে লিও ‘সেকেলে’ বলে আখ্যা দেন। তিনি লিখেছেন, ‘কোনো অ্যালগরিদম যুদ্ধকে নৈতিকভাবে গ্রহণযোগ্য করে তুলতে পারে না।’
সাম্প্রতিক বছরগুলোতে সিলিকন ভ্যালির প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যাপক বিনিয়োগ করেছে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি নিয়োগদাতা প্রতিষ্ঠান অ্যামাজন ১৬ হাজার কর্মী ছাঁটাই করে, যা কৃত্রিম বুদ্ধিমত্তাজনিত ধারাবাহিক কর্মীসংকোচনের অংশ। অক্টোবর মাসে নিউইয়র্ক টাইমস জানায়, প্রতিষ্ঠানটি ‘পাঁচ লাখেরও বেশি চাকরি রোবট দিয়ে প্রতিস্থাপনের পরিকল্পনা’ করছে।
চাকরি হারানোর বাইরে, কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্যকেন্দ্রগুলো—যেখানে এই প্রযুক্তির মডেলগুলোকে প্রশিক্ষণ দেওয়া ও পরিচালনা করা হয়—ভারতের মতো দেশে মানুষের বসতভিটা হারানোর আশঙ্কাও তৈরি করেছে।
এ ছাড়া জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মতে, ‘কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি ও ভিডিও তৈরির সরঞ্জামগুলো শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত উপকরণ তৈরি করতে সক্ষম। ফলে শিশুদের জন্য ডিজিটাল প্রযুক্তিনির্ভর ঝুঁকিকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে।’
এই প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে পোপের সতর্কবার্তা গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথম কোনো পোপ একটি পূর্ণাঙ্গ ধর্মীয় নির্দেশনামূলক পত্রের কেন্দ্রীয় বিষয় হিসেবে বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলোর ক্ষমতার বিরুদ্ধে অবস্থান নেওয়াকে বেছে নিয়েছেন।
আগের পোপরাও প্রযুক্তি নিয়ে আলোচনা করেছেন, তবে তা সম্মেলনের বক্তৃতা বা পত্রের নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ ছিল।
২০১৫ সালে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক নিজের পত্রে পোপ ফ্রান্সিস প্রযুক্তি নিয়ে একটি অংশ উৎসর্গ করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, প্রযুক্তি যেন বিশ্বকে উপকার করে, বিভাজন ও বৈষম্যকে গভীরতর না করে।
২০০৯ সালের পত্রে পোপ ষোড়শ বেনেডিক্টও প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে আলোচনা করেছিলেন এবং সতর্ক করেছিলেন, প্রযুক্তি যেন মানবিকতাবিরোধী প্রবণতাকে উৎসাহিত না করে।
পোপ লিও ক্যাথলিক চার্চের ইতিহাসে দাসপ্রথা এবং উপনিবেশ বিস্তারের সঙ্গে সংশ্লিষ্ট ভূমিকার জন্য ভ্যাটিকানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি উল্লেখ করেন, অতীতে কিছু পোপীয় নির্দেশনার মাধ্যমে ইউরোপীয় শাসকদের আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন অঞ্চল দখল এবং অখ্রিস্টান জনগোষ্ঠীকে দাসে পরিণত করার অনুমোদন দেওয়া হয়েছিল।
পোপ লেখেন, অসংখ্য মানুষের যে কষ্ট, অপমান ও মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে, তা স্মরণ করলে গভীর বেদনা অনুভূত হয়। তিনি চার্চের পক্ষ থেকে আন্তরিক ক্ষমা প্রার্থনা করে বলেন, এটি খ্রিস্টীয় স্মৃতির এমন একটি ক্ষত, যেখান থেকে বর্তমান চার্চ নিজেকে বিচ্ছিন্ন বলে দাবি করতে পারে না।
বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ঐতিহাসিক অবিচার—এই দুই বিষয়কে একসঙ্গে সামনে এনে পোপ লিও মানব মর্যাদা, নৈতিক দায়িত্ব এবং প্রযুক্তিগত অগ্রগতির সম্পর্ক নিয়ে একটি বৃহত্তর বৈশ্বিক বিতর্কের সূচনা করেছেন। তাঁর বার্তা স্পষ্ট—প্রযুক্তির উন্নয়ন মানুষের কল্যাণে ব্যবহৃত হতে পারে, কিন্তু তা যেন কখনোই মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং জীবনের মর্যাদাকে অতিক্রম না করে।
(আল জাজিরা থেকে অনুবাদ করেছেন মাহজাবিন নাফিসা)

আবারও অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। রোববার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বৃদ্ধি পাবে।
১২ মিনিট আগে
কোরবানি ঈদ এলেই দেশের চামড়াশিল্প ঘিরে আলোচনা শুরু হয়। সরকার প্রতিবছরের মতো এবারও কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে এবং আগের বছরের তুলনায় দাম কিছুটা বাড়িয়েছে। কিন্তু বাস্তবে দেখা গেছে, অনেক এলাকায় চামড়ার কাঙ্ক্ষিত দাম না পেয়ে বিক্রেতারা ক্ষোভে চামড়া ফেলে দিয়েছেন নদী-খালে কিংবা মাটিতে পুঁতে ফেলে
২ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে ভারত-পাকিস্তান বিভাজন, দ্বিজাতিতত্ত্ব এবং বাংলাদেশের জন্মের ইতিহাস নিয়ে নতুন করে বিতর্ক দেখা যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
একদিকে যেমন ‘মেধাপাচার’ বা ব্রেইন ড্রেইন হচ্ছিল, তেমনি দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছিল বিদেশে। সরকার ও শিক্ষাবিদরা অনুধাবন করেন, রাষ্ট্রের একার পক্ষে উচ্চশিক্ষার এই বিপুল চাহিদা মেটানো আর সম্ভব নয়। প্রয়োজন বেসরকারি খাতের অংশগ্রহণ।
৩ দিন আগে