স্ট্রিম প্রতিবেদক

ফেসবুকে নেত্রকোনার মদন উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলা ঘিরে নতুন একটি দাবি ছড়িয়েছে। পোস্টগুলোতে বলা হচ্ছে, শিশুটির আপন নানাই ধর্ষক এবং ডিএনএ টেস্টে এমন রিপোর্ট পাওয়া গেছে।
তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, দাবিটি সঠিক নয়। এখন পর্যন্ত শিশুটির ডিএনএ টেস্ট হয়েছে, এমন কোনো তথ্য পাওয়া যায়নি। ডিএনএ পরীক্ষা হওয়ার আগেই সামাজিক মাধ্যমে এটিকে ‘রিপোর্ট’ হিসেবে প্রচার করা হয়েছে।
পোস্টগুলোতে লেখা হয়েছে, ‘১১ বছরের ধর্ষিতা সেই মেয়েটির ধর্ষক তার আপন নানা, ডিএনএ টেস্ট থেকে রিপোর্ট! আপনারা না জেনেই একজন আলেমকে দোষী সাব্যস্ত করলেন?’ একই ধরনের দাবি একাধিক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়েছে। (১,২)
তবে এসব পোস্টে ডিএনএ রিপোর্টের কোনো কপি নেই। পরীক্ষার তারিখ নেই। কোনো ল্যাবের নাম নেই। পুলিশ, আদালত বা পরিবারের কোনো বক্তব্যও যুক্ত করা হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে আমান উল্লাহ সাগরসহ দুজনের বিরুদ্ধে মদন থানায় মামলা করেন। এরপর থেকে সাগর পলাতক ছিলেন। তবে গ্রেপ্তারের আগে মঙ্গলবার সামাজিক মাধ্যমে তিনি আত্মপক্ষ সমর্থন করে একটি ভিডিও বক্তব্য দেন। এরপরই তাকে রাতে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-১৪ মিডিয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম স্ট্রিমকে জানান, সামাজিক মাধ্যমে ডিএনএ রিপোর্ট নিয়ে যে দাবি ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন। শিশুটির এখনো ডিএনএ টেস্ট করা হয়নি।
এ ছাড়া ডিএনএ টেস্ট হয়েছে বা এ সংক্রান্ত কোনো রিপোর্ট পাওয়া গেছে, এমন তথ্য কোনো সংবাদমাধ্যম, মামলা বা পুলিশ সূত্রে পাওয়া যায়নি।

.png)

শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ‘ককরোচ জনতা পার্টি’। গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখী পদযাত্রায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।
২৩ জুলাই ২০২৬
ফেসবুক পেজ ‘Global Times Live’ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘নিজেদের গরু মহিষ নিয়ে দিল্লির পথে কৃষকরা।’ ভিডিওতে সড়কজুড়ে বিপুলসংখ্যক গরু এবং কিছু মানুষকে হাঁটতে দেখা যায়। ভিডিওটির ৬ সেকেন্ডে বাঁ পাশে ‘সোর্স–Kunal (এক্স)’ লেখা দেখা যায়।
২২ জুলাই ২০২৬
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।ভিডিওগুলোর বিভিন্ন অংশ সামনে আসার সঙ্গে সঙ্গে ঘটনাটি ঘিরে ব্যাখ্যাও কয়েক দফায় বদলেছে।
২১ জুলাই ২০২৬
ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। তাঁর প্রতি ট্রাম্পের পূর্ণ সমর্থন থাকবে।
১৭ জুলাই ২০২৬