ফাবিহা বিনতে হক

ঈদের ছুটি শেষে আব আবারও ফিরতে হচ্ছে কর্মব্যস্ত জীবনে। কবজি ডুবিয়ে খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা মন চাইলেই বিছানায় গা এলিয়ে পড়ে থাকার দিন শেষ। এমন সুখের দিন কাটানোর পর কার ইচ্ছে করে কর্মমুখর দিনে ফিরে যেতে?
ছুটির পর ‘পোস্ট-হলিডে ব্লুজ’ বা ছুটি শেষের বিষণ্ণতা ঘিরে ধরে আমাদের। হয়তো ভাবছেন, আপনি বারবার স্মৃতিকাতর হয়ে পড়ছেন বলে কাজে মন বসছে না! কিন্তু ছুটি কাটিয়ে আসার পর কাজের গতি কমে যাওয়া বা বিষন্ন লাগার অনুভূতি অনেকেরই হয়।
উৎসবের দিনগুলোতে আমরা কখনও প্রিয় মানুষদের আড্ডা, কখনও ঘুরতে যাওয়া কিংবা প্রিয় খাবারে নিজেদের ডুবিয়ে রাখি। আনন্দের মুহূর্তে আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন ও সেরোটোনিন নামের ‘হ্যাপি হরমোন’ বা সুখের অনুভূতি জাগানো হরমোন নির্গত হতে থাকে।

উৎসব শেষ হওয়ামাত্রই এসব হরমোনের নিঃসরণ কমে যায়। ফলে মনের ভেতর এক ধরণের শূন্যতা বা মানসিক ঘাটতি তৈরি হতে পারে।
চিকিৎসাবিজ্ঞানে এটিকে কোনো আনুষ্ঠানিক রোগ হিসেবে স্বীকৃতি দেওয়া না হলেও, হরমোনের এই পরিবর্তনের কারণে মানুষের আচরণ, আবেগ ও শারীরিক অবস্থায় কিছু সাময়িক পরিবর্তন আসে।
এ ছাড়া ছুটির পর প্রথম দিন অফিসে যাওয়া বেশ কঠিন। হয়তো ইনবক্স ভর্তি ই-মেইল, সামনে থাকে অনেক নতুন ডেডলাইন। জমে থাকা কাজ দেখে তৈরি হয় বিরক্তি। একে ‘ওয়ার্ক রিল-এন্ট্রি ফ্রিকশন’ বলা হয়।
ঈদের ছুটি কাটিয়ে হঠাৎ করে কাজের রুটিনে ফেরা কিছুটা কষ্টকর। একদিকে ই-মেইলের রিপ্লাই, অন্যদিকে ডেডলাইনের দুশ্চিন্তা মনের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। কোন কাজ আগে করবেন, কোনটা পরে করলেও চলবে, তা নিয়েও ভাবতে হয়। পোস্ট হলিডে ব্লুজ-এর কারণে সব কাজই সমান গুরুত্বপূর্ণ মনে হতে থাকে।

কিন্তু ভাববেন না, এই সমস্যায় আপনি একাই ভুগছেন। ছুটি কাটিয়ে আসার পর আমাদের অনেকেরই কাজের গতি ধীর হয়ে যায়। কাটিয়ে আসা সুন্দর মুহূর্তের স্মৃতির ভারে আমাদের মন বিষন্ন হতে পারে।
বিশেষ করে ছুটির পর কাজ শুরু করাই মাঝে মাঝে বেশ কঠিন মনে হয়। প্রথম পদক্ষেপ নিতেও যেন রাজ্যের আলস্য ঘিরে ধরে আমাদের। একে বলা হয়, ‘টাস্ক ইনিশিয়েশন ইনার্শিয়া’। কারণ ছুটির সময় আমরা দিনের অনেকটা সময় বিশ্রামে থাকি। কোনো কাজের তাড়া থাকে না বলে অফিস শুরুর পর কাজের গতি কমে যায়।
প্রথমেই সব কাজ করতে যাবেন না। কাজের তালিকা তৈরি করে নিন। জরুরি কাজগুলো সবার আগে চিহ্নিত করুন। সহজ কাজ দিয়ে দিনটি শুরু করুন। এতে কাজের প্রতি জড়তা দ্রুত কেটে যাবে। একটানা দীর্ঘ সময় কাজ করবেন না। কাজের মাঝে ছোট ছোট বিরতি নিন। বিরতিতে একটু হেঁটে আসতে পারেন।
অফিসের সহকর্মীদের সঙ্গে একটু গল্প করুন। ছুটির অভিজ্ঞতা শেয়ার করুন। এতে মন অনেক হালকা হয়ে যাবে। প্রথম দিনেই সব ই-মেইলের উত্তর দেবেন না। গুরুত্বপূর্ণ মেইলগুলো আগে আলাদা করে নিন। বাকি মেইলগুলোর জন্য সময় বরাদ্দ রাখুন। কাজের গতি আস্তে আস্তে বাড়ান। নিজেকে একদমই চাপ দেবেন না।
ছুটির পর এমন অলসতা আসতেই পারে। শরীর ও মনকে মানিয়ে নিতে সময় দিন। প্রথম দুই-তিনদিন কাজের লক্ষ্য ছোট রাখুন। সময়ের সঙ্গে গতি নিজে থেকেই ফিরে আসবে। নিজেকে শান্ত রাখুন এবং ইতিবাচক চিন্তা করুন।

.png)

ব্যান্ডের কার্যক্রম সচল রাখতে এবং ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটাতে ‘ট্যুরিং ভোকাল’ হিসেবে ব্যান্ডে যুক্ত হয়েছেন বখতিয়ার হোসাইন। সম্প্রতি ব্যান্ডের সব সদস্য ফেসবুক লাইভে এসে আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তনের কথা জানান।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি একটি ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা শুরু হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গাওয়া ‘মহা জাদু’ গানটি। ভিডিওটি ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক
১৮ ঘণ্টা আগে
এই ষোল বছরে মেসির বয়স বেড়েছে, চুলের স্টাইল পরিবর্তন হয়েছে, ইনজুরি, প্রণয়, বিয়ে—সবই হয়েছে। তবে একই আছে তাঁর পায়ের জাদু। আর্থিক অসচ্ছলতা, হরমোনের কারণে বেড়ে উঠতে না পারা—কিছুই আটকাতে পারেনি সর্বকালের সেরা এই খেলোয়াড়কে। তাই সতের হাজার কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে ঢাকা থেকে রোজারিও—মেসিকে জন্মদিনের শু
১ দিন আগে
২৩ জুন আন্তর্জাতিক নারী প্রকৌশলী দিবস। ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল পেশায় নারীদের অবদান, সাফল্য ও অংশগ্রহণকে স্বীকৃতি দিতে প্রতি বছর দিনটি পালন করা হয়।
২ দিন আগে