স্ট্রিম ডেস্ক

ফিফা বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হারের পর ফ্রান্সজুড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংঘর্ষ ও বিশৃঙ্খলার অভিযোগে ১৬০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) এ তথ্য জানিয়েছে দেশটির সম্প্রচারমাধ্যম বিএফএমটিভি।
প্যারিস পুলিশ জানায়, মঙ্গলবার রাতের ম্যাচ শেষে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্যারিস অঞ্চলে ১৪১ জনকে আটক করা হয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশির ভাগের বিরুদ্ধে খেলা শেষে পুলিশ সদস্য ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজির মর্টার নিক্ষেপের অভিযোগ রয়েছে।
তবে এসব ঘটনায় কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে লিয়নে সেমিফাইনাল ম্যাচটি দেখতে প্লাস বেলকুরে কয়েক শ মানুষ জড়ো হয়েছিলেন। স্পেনের জয়ের পর সেখানে ছোট ছোট কয়েকটি দল গড়ে ওঠে। তাদের মধ্যে কয়েকজন পুলিশকে লক্ষ্য করে আতশবাজিসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করে বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ফরাসি দাঙ্গা পুলিশ অভিযান চালায়। পরে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রায় ২০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের সবার জন্ম ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে বলে জানা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, লিয়নে এ ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

.png)

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলার পর বিস্ফোরণ ও বড় ধরনের আগুনে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪২ জন। এ সময় অগ্নিকাণ্ডে আশপাশের অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
২ ঘণ্টা আগে
আকস্মিক বন্যায় লণ্ডভণ্ড নেপালের পুনর্গঠনে প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি ডলার (২.৯৫ বিলিয়ন পাউন্ড) প্রয়োজন হবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ড. স্বর্নিম ওয়াগলে। শনিবার (২৯ আগস্ট) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটি প্রাথমিক অনুমান। প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।’ তিনি জানান, বন্যায় বাড়িঘর ধসে
৫ ঘণ্টা আগে
মার্কিন নৌ-অবরোধ সত্ত্বেও বছরের প্রথম চার মাসে তেল বিক্রি থেকে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার রাজস্ব পেয়েছে ইরান। শনিবার (২৯ আগস্ট) দেশটির তেল মন্ত্রণালয়ের সূত্রে আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানায়। প্রতিবেদন অনুযায়ী, চলতি ইরানি বছরের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই) তেল বিক্রি থেকে ৭.৫ বিল
৭ ঘণ্টা আগে
অস্ট্রিয়ার মিউজিয়াম অব অ্যাপ্লাইড আর্টসের (এমএকে) প্রদর্শনী কক্ষ থেকে ৬৭৩টি হীরা বসানো একটি নেকলেস চুরি গেছে। প্ল্যাটিনামে গড়া ২০০ ক্যারেটের নেকলেসটি চুরির দায়ে দুই সন্দেহভাজনকে খুঁজছে ইউরোপের পুলিশ।
৮ ঘণ্টা আগে