স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সোমবার (২৪ আগস্ট) ইরান সফর যাচ্ছেন। অঞ্চলটিতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখতেই তিনি এই সফর করবেন। রোববার (২৩ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যে আসিম মুনিরের এই সফর হচ্ছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, নতুন নিষেধাজ্ঞার জবাবে তারা সামরিক পদক্ষেপ নিতে পারে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর যুদ্ধ শুরু হয়।
পাকিস্তান সরকারের একটি সূত্র জানিয়েছে, ইরান ও পাকিস্তানের মধ্যে সরাসরি কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। অন্য সূত্র জানায়, বৈঠকে সংঘাতের সাম্প্রতিক পরিস্থিতি এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া পাকিস্তানের সেনাপ্রধান ইসলামাবাদের সমঝোতা স্মারক (এমওইউ), ট্রাম্পের সতর্কবার্তা, পাকিস্তান-তুরস্ক-সৌদি আরব চুক্তির পরের পরিস্থিতি এবং হুথি ইস্যু নিয়ে ইরানের নেতাদের সঙ্গে শান্তি আলোচনা করবেন।
ইরানের বিরুদ্ধে প্রস্তাবিত নিষেধাজ্ঞার বিস্তারিত ঘোষণা করার কথা রয়েছে সোমবার। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরানের বিরুদ্ধে এটি হতে যাচ্ছে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’। ইরানকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করতে ট্রাম্প সতর্ক করেছেন, দেশটিকে ‘যেকোনো ধরনের সহায়তা’ দিলে সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধেও অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ। তেহরান হুমকি দিয়েছে, এই জলপথ দিয়ে অনুমতি ছাড়া যেসব তেলবাহী ট্যাংকার চলাচলের চেষ্টা করবে, সেগুলোতে হামলা চালানো হবে। নিষেধাজ্ঞার কারণে এরই মধ্যে ইরানের অর্থনীতি ব্যাপক চাপের মুখে রয়েছে।

.png)

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রির সবচেয়ে বড় ময়লার ভাগাড়ের আবর্জনার স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত ও ছয়জন গুরুতর আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকতে পারে বলে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আল-জাজিরার।
৬ ঘণ্টা আগে
গাজার মধ্যাঞ্চলে একাধিক ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় চার বছরের এক শিশুসহ অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
১৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে খাদ্য ও জ্বালানির দাম বেড়ে গেছে। দেশটির এমন অর্থনৈতিক দুরবস্থা নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি মিম শেয়ার করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ। সম্প্রতি মূল্যস্ফীতির চাপ কমাতে কম শুল্কে ৩ লাখ টন সস্তা গর
১৬ ঘণ্টা আগে
অভিযোগ-পাল্টা অভিযোগে ভেস্তে গেছে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা। ‘ব্যর্থ’ আলোচনা শেষে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মার্কিন শুল্কের প্রতিক্রিয়ায় পাল্টা আমদানি শুল্ক আরোপের ঘোষণা দয়েছেন। কানাডার পক্ষ থেকে এই শুল্ককে বলা হচ্ছে ‘ডলার-ফর-ডলার’।
১৭ ঘণ্টা আগে