স্ট্রিম ডেস্ক

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১১ বছর বয়সীকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি প্রভাস মণ্ডল পুলিশের গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) মধ্যরাতে এই ঘটনা ঘটে। খবর দ্য হিন্দুর।
পুলিশ জানায়, গভীর রাতে প্রভাস মণ্ডলকে বারুইপুরের সূর্যপুরে ঘটনাস্থলে নেওয়া হয়। হেফাজতে থাকা অবস্থায় আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। একপর্যায়ে প্রভাস গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে আহত প্রভাসকে বারুইপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এই মামলায় প্রভাস মণ্ডল ছিলেন প্রধান আসামি। পুলিশ জানায়, ধর্ষণ ও হত্যাকাণ্ডের আগে সিসিটিভি ফুটেজে ভুক্তভোগী শিশুর সঙ্গে তাঁকে দেখা যায়। এর আগে এই ঘটনায় আনন্দ সরদার ও দিবাকর সরদার নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার পর তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র এক্সে পুলিশের এনকাউন্টারের সমালোচনা করেন। তিনি পশ্চিমবঙ্গে ‘জঙ্গলের আইন’ চলছে অভিযোগ করে ঘটনার তদন্তের দাবি জানান।
অন্যদিকে, প্রভাস মণ্ডলের লাশ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন মা সন্ধ্যা মণ্ডল। সাংবাদিকদের তিনি বলেন, ছেলে যা করেছে, তার শাস্তি পেয়েছে। তিনি আরও দাবি করেন, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং কখনোই তাদের কথা শোনেনি।
এদিকে, যৌথ অভিযানে উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে কবির মোল্লা নামে আরেক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), বারুইপুর এসওজি ও জেলা পুলিশ। এ ঘটনায় মোট চারজন গ্রেপ্তার হলেন।
গত ৪ জুলাই নিখোঁজ হয় ভুক্তভোগী শিশু। পরেরদনি সূর্যপুর হাট এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এরপর এলাকায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা বারুইপুর–জয়নগর সড়ক অবরোধ করেন, টায়ারে আগুন ধরিয়ে দেন এবং পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
শিশুটির লাশ উদ্ধারের কয়েক ঘণ্টা পর তাঁর মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে উত্তেজিত জনতা। পরে পুলিশ জানায়, ওই ব্যক্তি নির্দোষ ছিলেন।
ঘটনার তদন্তে ছয় সদস্যের একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ মহাপরিচালক সিদ্ধ নাথ গুপ্তকে ঘটনাটির বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
একইসঙ্গে বিক্ষোভ চলাকালে সরকারি সম্পদ, পুলিশের গাড়ি ও রেললাইন ভাঙচুরের ঘটনায় প্রায় ২০০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন।

.png)

কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তিন দিন ধরে আলোচনার পর কোনো সমঝোতা না হওয়ায় নতুন শুল্ক আরোপ করা হয়। খবর আল–জাজিরার। আলোচকদের চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শনিবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে শেষ হয়। ত
১৯ মিনিট আগে
লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের ১৫ বছর পেরিয়েছে। কিন্তু দেশটি এখনো তরুণদের জন্য উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি এবং মেধা ও দক্ষতার মূল্যায়ন করতে পারছে না।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নেওয়ায় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি পিটিশন দায়ের করেছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। খবর আলজাজিরা
৪ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ এখনো শেষ হয়নি। নিরাপত্তা বিশ্লেষকরা এখনই নানা শিক্ষা খোঁজার প্রতিযোগিতায় নেমে পড়েছেন। অনেক প্রতিবেদনে মার্কিন অভিযানের বিভিন্ন রসদ ও কৌশলগত ঘাটতির কথা বলা হচ্ছে। প্রতিবেদনগুলোতে জ্বালানি তেল ও সারের জাহাজে হামলার ঝুঁকি ঠিকমতো বুঝতে না পারা এবং পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও ইন্টারসেপ্টরের অভাব
৮ ঘণ্টা আগে