স্ট্রিম ডেস্ক

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা এবং যুদ্ধবিরতি নিয়ে টানাপড়েনের মধ্যেই তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনের মূল অধিবেশন শুরু হয়েছে। জোটের ভবিষ্যৎ, ইউরোপের নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আজকের অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। খবর রয়টার্সের।
সম্মেলনের আগের দিন আঙ্কারায় পৌঁছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের সময় ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়ে খোলামেলা অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র শত শত বিলিয়ন ডলার ব্যয় করলেও মিত্র দেশগুলো ওয়াশিংটনের পাশে দাঁড়ায়নি। এমনকি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক না থাকলে সম্মেলন বর্জন করতে পারতেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।
এদিকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর ইরানে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এ হামলাকে ‘খুবই প্রয়োজনীয়’ বলে মন্তব্য করেছেন। তার ভাষায়, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রের কঠোর প্রতিক্রিয়া দেখানো জরুরি।
সম্মেলনের আগে ইউরোপীয় দেশগুলো অন্তত ৫০ বিলিয়ন ডলার মূল্যের নতুন অস্ত্র চুক্তির ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে প্রতিরক্ষা ব্যয় বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর বার্তা দিতে চায় তারা।
এদিকে আবারও গ্রিনল্যান্ড ইস্যুতে বিতর্ক উসকে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ডেনমার্কের স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত। এর জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং ন্যাটোর প্রতিটি ভূখণ্ড রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ।
ন্যাটোর ৩২ সদস্য দেশের রাষ্ট্রদূতরা ইতোমধ্যে সম্মেলনের যৌথ ঘোষণাপত্র অনুমোদন করেছেন। এতে পারস্পরিক প্রতিরক্ষার প্রতি জোটের ‘অটুট অঙ্গীকার’ পুনর্ব্যক্ত করা হয়েছে। সদস্য দেশগুলোর নেতাদের অনুমোদনের পর ঘোষণাপত্রটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

.png)

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নেওয়ায় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি পিটিশন দায়ের করেছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। খবর আলজাজিরা
২ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ এখনো শেষ হয়নি। নিরাপত্তা বিশ্লেষকরা এখনই নানা শিক্ষা খোঁজার প্রতিযোগিতায় নেমে পড়েছেন। অনেক প্রতিবেদনে মার্কিন অভিযানের বিভিন্ন রসদ ও কৌশলগত ঘাটতির কথা বলা হচ্ছে। প্রতিবেদনগুলোতে জ্বালানি তেল ও সারের জাহাজে হামলার ঝুঁকি ঠিকমতো বুঝতে না পারা এবং পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও ইন্টারসেপ্টরের অভাব
৬ ঘণ্টা আগে
মুসলিমদের অজু এবং এশীয়দের চাল ধোয়ার ক্ষেত্রে পানির ব্যবহার কমাতে বলেছে যুক্তরাজ্যের পানি নিয়ন্ত্রক সংস্থা। ‘পানি ব্যবহারে দক্ষতা: ধর্মীয় ও বৈচিত্র্যময় সম্প্রদায়’ কর্মসূচির অংশ হিসেবে এই পরামর্শ দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
এবছরের এপ্রিলে, ইতিহাসে প্রথমবারের মতো লিবিয়ার রাজনীতির প্রধান দুই প্রতিপক্ষ ১৯০ বিলিয়ন দিনার (প্রায় ৩ লাখ ৬৬ হাজার কোটি টাকা) বাজেট ভাগ করে দেশ পরিচালনায় একমত হয়েছে। মুয়াম্মার গাদ্দাফির পতনের ১৫ বছর পর, যুক্তরাষ্ট্র সমর্থিত এই বাজেটটি লিবিয়াকে বিভক্ত করে রাখা দুই মেরুকে এক কাতারে আনতে পারে
৭ ঘণ্টা আগে