স্ট্রিম ডেস্ক

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক (এমওইউ) কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ জুলাই), তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপে তাঁর এই মন্তব্যের পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে গেছে।
ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। তাদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয়।’ ইরানের নেতৃত্বকে কটাক্ষ করে তিনি বলেন, ‘তারা অসুস্থ, খারাপ এবং সহিংস মানুষ। তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তা ব্যবহার করত।’
ট্রাম্পের অভিযোগ, সমঝোতায় সম্মত হওয়ার পরেও তেহরান বাইরে গিয়ে ভিন্ন কথা বলছে। তবে তিনি জানান, মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ ও উপদেষ্টা জ্যারেড কুশনার চাইলে আলোচনা চালিয়ে যেতে পারেন। তবে আলোচনার উদ্যোগ ইরানকেই নিতে হবে বলে জানান ট্রাম্প।
এদিকে, ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা (ইএএসএ) এয়ারলাইন্সগুলোকে ইরান ও ইরাকের আকাশসীমা ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সম্ভাব্য সামরিক উত্তেজনার আশঙ্কায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশদুটির আকাশসীমা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ইউএএসএ’র দেওয়া আগের সতর্কতা আজ শেষ হওয়ার কথা ছিল।
সমঝোতা কার্যকারিতা হারিয়েছে: তেহরান
তুরস্কে ট্রাম্প যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করার আগে, বুধবার সকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলা এবং ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্তের ফলে বিদ্যমান যুদ্ধবিরতির সমঝোতার কিছু অংশ এখন ‘কার্যকারিতা হারিয়েছে’।
একই সঙ্গে মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশকে ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলায় তাদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ না দেওয়ার আহ্বান জানায় তেহরান।

.png)

টানা ছয় দিনের বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কিকে পদ থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মিখাইলো দ্রাপাতি। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই শীর্ষ সামরিক নেতৃত্বের এই পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
১ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। বুধবার (২২ জুলাই) সকাল থেকেই দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ভিড় দেখা গেছে। অনশনরত সোনম ওয়াংচুক ও আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও সান হোসে, লন্ডন এবং ডাবলিনেও বিক্ষোভ হয়েছে।
২ ঘণ্টা আগে
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হুমকির মুখে চীন ও ভারতগামী সৌদি আরবের দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার লোহিত সাগরে পথ পরিবর্তন করেছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৪ ঘণ্টা আগে
ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় বেড়ে সাড়ে ৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে যুদ্ধ চালিয়ে নিতে কংগ্রেসের কাছে জরুরি তহবিল চেয়েছে পেন্টাগন।
৫ ঘণ্টা আগে