স্ট্রিম ডেস্ক

ইরানের বুশেহর প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার (৮ জুলাই) আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহবি এ তথ্য জানান।
আইআরজিসির বরাতে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, বুশেহর প্রদেশের খোরমুজ এলাকায় মার্কিন বাহিনীর ‘আগ্রাসনের’ পর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে।
এদিকে, মঙ্গলবার (৭ জুলাই) ইরানে যুক্তরাষ্ট্রের জবাবে বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোরও দাবি করেছে আইআরজিসি। সংস্থাটির দাবি, আইআরজিসির নৌবাহিনী ও অ্যারোস্পেস ফোর্স যৌথভাবে এ অভিযান চালিয়েছে। হামলায় বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিসহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়।
অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, নিজেদের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে তারা। এক বিবৃতিতে দেশটি জানায়, সফলভাবে হামলা প্রতিহত করার ফলে দেশজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও বাহরাইনের পক্ষ থেকে আইআরজিসির হামলা ও ড্রোন ভূপাতিতের দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

.png)

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের মামলায় যুক্তরাষ্ট্র সরকারকে ৪০ কোটি ডলার (প্রায় ৪ হাজার ৯০০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক মাধ্যম টিকটক। শুক্রবার (২১ আগস্ট) মার্কিন বিচার বিভাগ এই সমঝোতার ঘোষণা দেয়। শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় এটি অন্যতম বড় আর্থিক সমঝোতা বলে জানিয়েছে বিবিসি।
২৩ মিনিট আগে
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ইমিগ্র্যান্ট বা স্থায়ী অভিবাসন ভিসা দেওয়া স্থগিত করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের নেওয়া নীতি বাতিল করেছে যুক্তরাষ্ট্রের আদালত। শুক্রবার (২১ আগস্ট) ম্যানহাটনের সাদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট বিচারক জেনেট ভার্গাস এই ঐতিহাসিক রায় দেন। রায়ে তিনি বলেন, মার্কিন
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘রসিকতা’ করে বলেছেন, ‘আজ শুক্রবার রাত, হাতে প্রচুর সময়। ফিরে গিয়ে ইরানে আরও বোমাবর্ষণ করব নাকি?’ একই সঙ্গে হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের সম্পত্তি দাবি করে তিনি বলেন, আমরা জিতেছি কি না তা-ই জানি না। তবে আমি বর্তমানে হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড মনে করি। শ
৩ ঘণ্টা আগে
মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি বৌদ্ধবিহারে সামরিক বাহিনীর বিমান হামলায় ৩ নারীসহ অন্তত ১৪ নিহত এবং ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সাগাইং অঞ্চলের সোয়েল লে ও গ্রামে এ হামলার ঘটনা ঘটে। সিভিল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশন অব মিয়াউং টাউনশিপের (সিডিএসওএম) মুখপাত্র নওয়ে ও জানান, মান্দাল
৪ ঘণ্টা আগে