স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র এবং ইরান যদি সত্যিই আলোচনার আগ্রহী হয়, তাহলে পাকিস্তান আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হতে পারে। ইরান প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘যুদ্ধ বিরতি আলোচনার’ দাবি অস্বীকার করেছে। তবুও দুই দেশ বৈঠকে বসতে রাজি হলে কোথায় এবং কীভাবে অনুষ্ঠিত হতে পারে তা নিয়ে জোর আলোচনা চলছে।
গুঞ্জন রয়েছে ব্যক্তিগত পর্যায়ে পাকিস্তানে আলোচনার শুরু হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, পাকিস্তান দুই দেশের বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, এই সপ্তাহের শেষের দিকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও অংশ নিতে পারেন।
তবে বিষয়টি সংবেদনশীল হওয়ায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ সূত্রগুলো সম্ভাব্য বৈঠক নিয়ে বিস্তারিত কিছু জানায়নি বলে জানিয়েছে সিএনএন।
কয়েকটি কারণে পাকিস্তান আলোচনার জন্য আদর্শ স্থান হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানায় সিএনএন। দেশটির সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত রয়েছে। এছাড়া সাংস্কৃতিক ও ধর্মীয়ভাবে সম্পর্কযুক্ত পাকিস্তানে ইরানের পর সবচেয়ে বেশি শিয়া মুসলিম বসবাস করে।
উপসাগরীয় দেশগুলোর মতো পাকিস্তানে কোনো মার্কিন সামরিক ঘাঁটি নেই। ইরান পাকিস্তানে কোনো ধরণের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও চালায়নি। এছাড়া তেহরান দেশটির জাহাজগুলোকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দিয়েছে।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। এ ক্ষেত্রে দেশটির বিরল ও মূল্যবান খনিজ সম্পদও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানায় সিএনএন।
ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মুনিরকে তিনি ‘প্রিয় ফিল্ড মার্শাল’ হিসেবে উল্লেখ করেছেন এবং একাধিকবার সাক্ষাৎ করেন। এক সাক্ষাতে ট্রাম্প বলেছেন, ‘পাকিস্তানিরা ইরানকে খুব ভালোভাবে চেনে। সবার চেয়ে বেশি।’
তবে দুই দেশের আলোচনায় পাকিস্তানের নিজস্ব স্বার্থও জড়িত। দক্ষিণ এশিয়ার ২৩ কোটি মানুষের দেশটি জ্বালানি সরবরাহের ওপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশটি ঝুঁকিতে পড়তে পারে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে