স্ট্রিম সংবাদদাতা

খাগড়াছড়িতে রাতের ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে দীঘিনালার নিচু এলাকা। টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল শুক্রবার (২১ আগস্ট) রাতে মাত্র ৩ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া দীঘিনালা-মেরুং সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, রাতের বৃষ্টিতে দীঘিনালার মেরুং, কবাখালী ও বোয়ালখালী এলাকার নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে ডুবে গেছে আমনের খেত। অনেক এলাকায় পানি বেড়ে যাওয়ায় ঘর-বাড়িতে পানি ডুবে গেছে। আকস্মিক বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা সুজিত দে ও লোকমান হোসেন জানান, শুক্রবার রাতে হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। রাত ১২টার শুরু হওয়া প্রচণ্ড বৃষ্টি ভোর পর্যন্ত চলে। পরে বিভিন্ন এলাকায় পানি ঢুকতে শুরু করে।
দীঘিনালার চৌমুহনী এলাকার জগন্নাথ পাড়ার বাসিন্দা মৃদুল নাথ জানান, রাতে শুকনো ঘরে ঘুমিয়ে ছিলাম। সকালে উঠে দেখি পানি ঢুকে গেছে। গত মাসের শুরুতে বন্যায়ও আমাদের বাসায় পানি ঢুকেনি। কিন্তু গত রাতের মাত্র ৩-৪ ঘণ্টার বৃষ্টিতে পানি উঠে গেছেন।
মৃদুল নাথ বলেন, মাইনী নদীর পানি বৃদ্ধির পাশাপাশি পাহাড়ি ছড়াগুলো ‘হরকা বান’ (ফ্ল্যাশ ফ্লাড) তৈরি হয়েছে। বোয়ালখালী ছড়ার পানি বেড়ে জামতলীর নিচু এলাকা ডুবে গেছে।
স্থানীয় বাসিন্দা গণেশ ত্রিপুরা জানান, এত বৃষ্টি এ বছরে আর দেখি। তৈদুছড়াসহ অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। ছড়ার পানি বেড়ে এখানকার নিচু এলাকা প্লাবিত হয়েছে। গতকাল রাতে সবকিছু স্বাভাবিক ছিল।
দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূধি চাকমা বলেন, গতকাল রাতে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এত অল্প সময়ে এত বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, শুক্রবার রাতের বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত দীঘিনালা-সাজেক সড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে দুপুর পর পানি কমে থাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

.png)

দ্বীপ জেলা ভোলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য বরিশালের রহমতপুর থেকে হিজলা ও মেহেন্দিগঞ্জ হয়ে ভোলা সদর পর্যন্ত মহাসড়ক নির্মাণ করা হবে। শনিবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভায় এই সিদ্ধান্ত হয়।
৩৩ মিনিট আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। তাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৩৬ মিনিট আগে
সিলেটের ওসমানীনগরে বিমানের জ্বালানি বহনকারী লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।