রয়টার্স এক্সক্লুসিভ•চুক্তির আগেই ১৫০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছে তেহরানযুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের একটি বেসরকারি বিনিয়োগ তহবিল গঠনের প্রস্তাব রয়েছে। আনুষ্ঠানিকভাবে সেই চুক্তি সইয়ের আগেই বিশাল অঙ্কের ওই তহবিলের অর্ধেকের বেশি অর্থের প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আল জাজিরার প্রতিবেদন•ভারতে মুসলিম নারীদের হেনস্থায় ব্যবহৃত হচ্ছে এআইভিডিওটি প্রথম দেখেই স্তব্ধ হয়ে যান সামরিন আইয়ুব। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এই ফ্রিল্যান্স মডেল গত বছর মোবাইল ফোনে স্ক্রল করছিলেন। এ সময় এক বন্ধু তাঁকে ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ক্লিপ পাঠান।
টোল নয় হরমুজ প্রণালিতে ফি নেবে ইরানহরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে এবং এটি স্থায়ীভাবে টোলমুক্ত থাকার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সোমবার (১৫ জুন) ইরান জানিয়েছে, প্রণালিতে যাতায়াতের জন্য টোল আরোপ করা হবে না। তবে, কিন্তু নির্দিষ্ট কিছু সেবার বিনিময়ে ফি নেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতেও ভরসা পাচ্ছেন না ইরানিরাযুদ্ধ স্থায়ীভাবে বন্ধে রোববার একটি সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ ঘোষণায় বিশ্বজুড়ে স্বস্তির হাওয়া বইলেও তেহরানের রাস্তায় এখনও রয়ে গেছে অস্বস্তি। বছরের পর বছর নিষেধাজ্ঞা ও উত্তেজনার মধ্যে থাকা অনেক ইরানি মনে করছেন, এ সমঝোতা দীর্ঘমেয়াদে স্থায়ী হবে না।
আলোচনার সময় হরমুজ টোলমুক্ত থাকবে: জেডি ভ্যান্সচূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার সময়ে হরমুজ প্রণালিতে ইরান কোনো টোল আরোপ করবে না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, আলোচনার জন্য নির্ধারিত ৬০ দিন প্রণালিটি টোলমুক্ত থাকবে।
যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটিতে একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা আটজনই নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৫ জুন) সকালে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই দুর্ঘটনার শিকার হয়।
ভার্চুয়ালি এমওইউ সই, হরমুজে ‘টোল’ ছাড়বে না ইরানইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি ডিজিটাল মাধ্যমে সই হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে হরমুজে টোলের পরিবর্তে পরিচালন ব্যয় ও সেবামূলক ফি আদায়ের ঘোষণা দিয়েছে ইরান।
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৯, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রালইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ১ লাখ ৪০ হাজারের বেশি পরিবার। একই সঙ্গে হামলার পর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল।
যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি নিয়ে এখন পর্যন্ত যা জানা গেলমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি আগামী শুক্রবার স্বাক্ষরিত হবে। গত কয়েক দিনে তিনি একাধিক বক্তব্যে ইঙ্গিত দিয়েছিলেন, ১০০ দিনেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে।
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়ায় থাকছে যে ১৪ বিষয়যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তির ঘোষণা এসেছে। প্রস্তাবিত সমঝোতা স্মারকে ১৪টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লেবাননসহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি, ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করা।
শান্তিচুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, অস্বস্তিতে ইসরায়েলদীর্ঘ উত্তেজনা ও সংঘাতের পর যুদ্ধ বন্ধে অবশেষে শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এই সমঝোতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করতে পারে। যেখানে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়তে পারে ইসরায়েল।
আল জাজিরার প্রতিবেদন•পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি দাবি করে মুসলমানদের উচ্ছেদচেষ্টা ভারতেরভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাংলাদেশ সীমান্তবর্তী হাকিমপুর গ্রাম। সেখানে একটি চেকপোস্টের কাছে তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন রাইসুল ইসলাম।
ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক মাস্ক থাকেন মাত্র ৪০০ বর্গফুটের ঘরেস্পেসএক্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১ ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক হয়েছেন ইলন মাস্ক। তবে বিপুল সম্পদের এই মালিক জীবনযাপন করেন বেশ সাদামাটাভাবে।
‘মানসিক রোগী’ ট্রাম্পকে সামলাতে সাইকোলজিস্ট নিয়োগ ইরানেরওয়াশিংটন ও তেহরানের মধ্যকার পরোক্ষ আলোচনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কূটনৈতিক বার্তাগুলো যাচাই-বাছাই করতে অভিজ্ঞ মনস্তাত্ত্বিকদের (সাইকোলজিস্ট) নিয়োগ দিয়েছে ইরান। শনিবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের সাংবাদিক জেরেমি স্কাহিল ইরানি সূত্রের বরাতে এ তথ্য জানান। খবর দ্য ক্রাডল এর।
খামেনিকে ১০০ দিনেও দাফন করা যায়নি যে কারণেগত শনিবার খামেনির জানাজা ও দাফনের তারিখ ঘোষণা করে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ৬, ৭ ও ৯ জুলাই যথাক্রমে তেহরান, কোম ও মাশহাদে খামেনিকে দাফনের আগের আনুষ্ঠানিকতা হবে। এরপর ৯ জুলাই জন্মস্থান মাশহাদে তাঁকে দাফন করা হবে।
খামেনির জানাজা ও দাফনের তারিখ জানাল ইরানইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে। জন্মস্থান মাশহাদে ৯ জুলাই করা হবে দাফন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
রোববার হচ্ছে না, তবে সমঝোতা সই শিগগির: ইরানআগামী রোববারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা নাকচ করেছে ইরান। তবে তেহরান জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে এই চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।