ফিচার
শরবত এল যেভাবে: দেশ-বিদেশের বিচিত্র সব শরবতের সাতকাহন
GEN জীবিকা
২০২৬ সালে জেন-জিদের ৫ ক্যারিয়ার ট্রেন্ড
পপ স্ট্রিম
নিখিল বাংলা কালচারাল ওয়ার সার্কাস
ফিচার
শরবত এল যেভাবে: দেশ-বিদেশের বিচিত্র সব শরবতের সাতকাহন
নিউজ
পলিটিক্স
এক্সপ্লেইনার
এক্সক্লুসিভ
ফিচার
পপ স্ট্রিম
নিউজ
এই মুহূর্ত
পলিটিক্স
এক্সক্লুসিভ
এক্সপ্লেইনার
মতামত
স্ট্রিম ওয়াচ
ইন্টারন্যাশনাল
ফিচার
পপ স্ট্রিম
ইকোনোমি
স্পোর্টস
ফ্যাক্টচেক
পরিবেশ ও জলবায়ু
সোশ্যাল মিডিয়া
এডুকেশন
GEN জীবিকা
বিজ্ঞান ও প্রযুক্তি
গ্যালারি
ধর্ম
ঢাকা স্ট্রিমের সব ফেসবুক-ইনস্টাগ্রাম পেজ হ্যাকড, জিডি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ও গণভোট ২০২৬
ক্লিক করুন
জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
ও গণভোট
ক্লিক করুন
এই মুহূর্ত
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন
বাংলাদেশ হাইকমিশনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টার দিকে তিনি সেখানে পৌঁছান বলে নিশ্চিত করেছেন হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ।
কোটি টাকার সম্পত্তির মালিক মিয়া গোলাম পরওয়ারের বার্ষিক আয় সাড়ে ৪ লাখ
পেশায় ব্যবসায়ী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা। তাঁর ১ কোটি ১৪ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে। আসন্ন নির্বাচনে খুলনা-৫ আসনে থেকে লড়তে জমা দেওয়া মনোনয়নপত্র থেকে এই তথ্য জানা যায়।
ডিসেম্বরের ২৯ দিনে ৩ বিলিয়নের বেশি রেমিটেন্স, রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার
বিদায়ী ডিসেম্বর মাসের প্রথম ২৯ দিনে দেশে ৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে। এতে ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত রয়েছে। ব্যাংক থেকে ডলার কেনায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভও ৩৩ বিলিয়ন বা ৩ হাজার ৩০০ কোটি ডলার ছাড়িয়েছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
কর্মঘণ্টায় বিচারকরা ফেসবুক ব্যবহার করলে কঠোর ব্যবস্থা: প্রধান বিচারপতি
কর্মঘণ্টা চলাকালে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অধস্তন আদালতের বিচারকদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
বসুন্ধরা আবাসিক এলাকায় মারপিটে আইনজীবীর মৃত্যু
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় দুর্বৃত্তদের মারপিটে মোহাম্মদ নাঈম কিবরিয়া নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলের প্রার্থী
প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি আসনে তাঁর বিকল্প হিসেবে যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁরাই দলের প্রার্থী বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
দেশের ১৭ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ, সকালে কুয়াশাচ্ছন্ন ঢাকা
দেশের ১৭ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় প্রকাশ করা আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৭ দশমকি ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে রাজধানী ঢাকার আকাশও ছিল কুয়াশাচ্ছন্ন।
ফেনীতে অর্ধেকের বেশি শিক্ষার্থী পাচ্ছে না নতুন বই
নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে এবারও শতভাগ বই পাচ্ছে না ফেনীর শিক্ষার্থীরা। জেলায় প্রাথমিক স্তরে শতভাগ পাঠ্যবই সরবরাহ সম্পন্ন হলেও মাধ্যমিক ও দাখিল স্তরে চাহিদার অর্ধেকের কম শিক্ষার্থী পাচ্ছে সব বই। তারা কবে শতভাগ বই পাবে, তাও নিশ্চিত নন শিক্ষা কর্মকর্তারা।
কোরআন ছুঁয়ে শপথ নিলেন জোহরান মামদানি
যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যয়বহুল শহর নিউইয়র্ক সিটির ১১২ তম মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) তিনি নিউইউর্কের ওল্ড সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে (পাতালরেল) স্টেশনে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেন।
মায়ের পথচলা যেখানে থেমেছে, চেষ্টা করব সেই পথযাত্রাকে এগিয়ে নিতে: তারেক রহমান
তারেক রহমান বলেন, ‘আমার মা সারাজীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন। আজ তাঁর সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি—যেখানে আমার মায়ের পথচলা থেমেছে, সেখানে আমি চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে নিতে।’
খালেদা জিয়ার শিফন শাড়ি যেভাবে রাজনীতিতে প্রভাবক হয়ে উঠেছিল
চোখ বন্ধ করে বেগম খালেদা জিয়াকে যদি কল্পনা করতে চান, তাহলে তাঁর রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি একটা নির্দিষ্ট নান্দনিক অবয়ব অনিবার্যভাবেই সামনে চলে আসে। শিফন শাড়ি, হালকা গোলাপি রুজ দেওয়া মেকআপ, সুচারুভাবে আঁকা ভ্রু ও মুক্তার গয়নাগুলো কেবল তাঁর ব্যক্তিগত রুচির প্রকাশ ছিল না, দীর্ঘ সময় ধরে জনপরিসরে তাঁর উপ
খালেদা জিয়া: সহিষ্ণুতা, সংগ্রাম ও নীরবতার প্রতীক
বিশ্ববিখ্যাত সাময়িকী ‘টাইম ম্যাগাজিন’-এ প্রচ্ছদে ঠাঁই করে নিয়েছিলেন বাংলাদেশের দুই রাজনীতিক। ২০০৬ সালের ১০ এপ্রিল ছাপা হয়েছিল বিএনপির চেয়ারপার্সন ও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি। আর ২০২৩ সালের ২ নভেম্বর ছাপা হয়েছিল তিনবারের অনির্বাচিত প্রধানমন্ত্র
বিক্ষোভ নিয়ন্ত্রণে ইরানের নতুন কৌশল, পতন ঠেকাতে পারবেন খামেনি?
ইরানে মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের প্রতিবাদে শুরু হওয়া ইরানের আন্দোলন পঞ্চম দিনে গড়াল। ইরান সরকার বিক্ষোভ নিয়ন্ত্রণে নতুন কৌশল নিয়েছে। দেশটি বিক্ষোভ ঠেকাতে দ্বৈতনীতি অবলম্বন করেছে।
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তিনি এনসিপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার স্বামী।
একীভূত পাঁচ ব্যাংকে স্বাভাবিক লেনদেন শুরু, বদলাচ্ছে সাইনবোর্ডও
একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকে স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে। এছাড়া প্রধান কার্যালয়সহ একাধিক শাখার সাইনবোর্ড বদলে ফেলা হচ্ছে। পাশাপাশি আপাতত আগের নামও থাকছে। ধীরে ধীরে সব সাইনবোর্ড বদলে ফেলা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসছেন অনেকে, ঢুকতে দেওয়া হচ্ছে না
ঢাকার সকালটা আজ শুরু হয়েছে কুয়াশাচ্ছন্নভাবে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তীব্র শীত উপেক্ষা করেই রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবরের পাশে দোয়া করতে এসেছেন অনেক মানুষ। তবে নিরাপত্তাজনিত কারণে কাউকেই কবরের কাছে যেতে দেওয়া হচ্ছে না।
ভারতের কূটনীতিকের সঙ্গে বৈঠক নিয়ে সংবাদের নিন্দা জামায়াত আমিরের
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, চলতি বছরের শুরুতে তাঁর সঙ্গে ভারতের সরকারের একজন দূতের একটি বৈঠক হয়েছিল। যা ভারতীয় দূতের পক্ষ থেকে গোপন রাখতে বলা হয়েছিল।