স্থানীয় নির্বাচনের তারিখ নিয়ে ইসির আন্তমন্ত্রণালয় বৈঠক শুরু
স্ট্রিম প্রতিবেদকঢাকা

স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ২টা ৪০ মিনিটে এ বৈঠক শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এতে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব আখতার আহমেদসহ ইসি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহাপুলিশ পরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।
নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন করার কথা ইসি জানালেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে এ ধরনের কোনো তথ্য নেই বলে জানান প্রতিমন্ত্রী। আজকের বৈঠকে স্থানীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
.png)
-40e58c.jpeg)




-60f18c-256x144.webp)
