রাষ্ট্রপতি নির্বাচনে ইসি প্রস্তুত, তবে দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি
স্ট্রিম প্রতিবেদকঢাকা

রাষ্ট্রপতি নির্বাচন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এমএম নাসির উদ্দিন। মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসির দায়িত্ব নির্বাচন করা। আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য স্পিকারের সঙ্গে পরামর্শ করে দিনক্ষণ ঠিক করতে হয়। নির্বাচন প্রতিযোগিতামূলক হলে এক ধরনের ব্যবস্থা, আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলে আরেক ব্যবস্থা। অধিবেশনে থাকলে এক ধরনের ব্যবস্থা, না থাকলে আরেক ব্যবস্থা।
তিনি আরও বলেন, প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনো ঠিক হয়নি। আপনারা তা যথাসময়ে জানতে পারবেন। এখন আমাদের আলোচনা হয়েছে প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়ে। তবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়েই আমাদের সব আলোচনা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন সংসদ কক্ষে হবে জানিয়ে এ এমএম নাসির উদ্দিন বলেন, সিইসি রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করবেন। দিনক্ষণ ও বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব।
নির্বাচনের জন্য ইসি প্রস্তুত কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রস্তুত। যেকোনো সময়ে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির বিষয় রয়েছে। ওই দিকেও ব্যস্ততা আছে।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা তিনি বলেন, ভোটার তালিকার জন্য আমরা চিঠি দিয়েছি। তারা যত দ্রুত সম্ভব ভোটার তালিকা দেবেন।
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা– জানতে চাইলে তিনি বলেন, ওনারা আমাদের রেফার করলে দেখা যাবে। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না।
.png)
-40e58c.jpeg)





-60f18c-256x144.webp)