স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে দগ্ধ শ্রমিকদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন জানান, বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন। ওই সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
আহত শ্রমিকরা হলেন- দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের মধ্যে ৮ জনের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। বাকি দুইজনের অবস্থা ভালো তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।

.png)

সব গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের জন্য সুবিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া ব্যক্তি পর্যায়ে বিচারপ্রক্রিয়া চলমান থাকলেও ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং তার দলের রাজনৈতিক ভূমিকারও বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
২৪ মিনিট আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের ঘটনায় জড়িত অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন তাকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেছেন, স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না। প্রতিটি গুমের ঘটনায় জড়িতদের বিচার করা হবে। আইনের সর্বোচ্চ শাস্তি তাদের পেতেই হবে।
১ ঘণ্টা আগে
নরসিংদীর মাধবদীতে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জোনাল অফিস ঘেরাও করেছে শ্রমিকরা। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তারা। নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রোববার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টা উপজেলার শেখেরচর এলাকায় এই অবরোধ চলে।
১ ঘণ্টা আগে-7d6fe4-256x144.webp)
ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্যে সরকারকে দীর্ঘমেয়াদে উচ্চাভিলাষী হতে হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিশ্বের জন্য আমরা দ্বার উন্মুক্ত করতে চাই। এটি শুধু লজিস্টিক হাব নয়, সব রকমের বিনিয়োগের জন্য।
২ ঘণ্টা আগে-7d6fe4-256x144.webp)