কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশ গঠন প্রক্রিয়া চলছে: গণপূর্তমন্ত্রী

কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি জানান, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার কাজ চলছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আইনশৃঙ্খলা এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সভায় কুমিল্লা জেলার সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত নেতা জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে দেশের সব দলের পররাষ্ট্রনীতি অভিন্ন।
বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদে কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি নতুন বিভাগ করার সিদ্ধান্ত রয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, কুমিল্লা ও নোয়াখালীর মধ্যে সুদীর্ঘ সাংস্কৃতিক ও আত্মীয়তার বন্ধন রয়েছে। বিভাগ নিয়ে দুই অঞ্চলের মধ্যে কোনো ধরনের আঞ্চলিক বিরোধ তৈরি হোক তা কারও কাম্য নয়।
সভায় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কোম্পানি অধিনায়ক এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.png)

-7c29dd-256x144.webp)

-95af12-256x144.webp)


-95485a-256x144.webp)