-95485a-480x270.webp)
কিশোরগঞ্জের কুলিয়ারচরে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া রেনু মিয়া ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে তিনি একটি মামলার আসামি। দীর্ঘদিন পলাতক ছিলেন।
কয়েক দিন ধরে রেনু মিয়া এলাকায় অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে দুপুরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। ভিড়ের সুযোগে হাতকড়া পরা অবস্থায় রেনু কৌশলে পালিয়ে যান।
কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
.png)

-7c29dd-256x144.webp)




-367037-256x144.webp)