স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবের পর কক্সবাজারে হচ্ছে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়, প্রধানমন্ত্রীর নির্দেশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনোমি সায়েন্সস অ্যান্ড টেকনোলজি নামে বিশ্ববিদ্যালয় চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠিটি পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি
কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনোমি সায়েন্সস অ্যান্ড টেকনোলজি নামে বিশ্ববিদ্যালয় চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠিটি পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি

কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (ইউবিইএসটি)’ নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আধাসরকারি চিঠি (ডিও) পাঠিয়ে কক্সবাজারে এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। চিঠিতে তিনি কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই) বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে দ্রুততম সময়ে এর কার্যক্রম শুরুর সুপারিশ করেন।

চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদ কার্যকরভাবে কাজে লাগাতে বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ প্রয়োজন। নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হওয়ায় বিওআরআইয়ের অবকাঠামো, ল্যাবরেটরি ও বৈজ্ঞানিক জনবল কাজে লাগিয়ে প্রাথমিক কার্যক্রম চালু করা যেতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রস্তাবের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নিতে শিক্ষা মন্ত্রণালয়কে এ নির্দেশনা দিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত