জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা
স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তারে শিক্ষার্থীদের কাছে সময় চেয়েছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেছেন, ‘আমরা সর্বক্ষণ যোগাযোগ রাখছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা করছেন।’
ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে শনিবার (১৬ মে) বিকেলে উপাচার্যের বাসভবনের সামনে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। সেখানে উপস্থিত হয়ে উপাচার্য এসব কথা বলেন।
এর আগে অভিযুক্তকে গ্রেপ্তারে ব্যর্থ বা তদন্তে গাফিলতি হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন জাকসু নেতারা। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, অপরাধীকে আইনের আওতায় আনাসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন দাবিও তুলে ধরেন তারা।
দাবির মধ্যে রয়েছে—রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার, সিসিটিভি ফুটেজ শনাক্তে প্রশাসনিক গাফিলতির বিষয়ে রেজিস্ট্রার, নিরাপত্তা শাখা ও প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং বিশৃঙ্খলা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
এদিকে, তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ তুলে জাকসু নেতারা জানান, ঘটনার দিন সামাজিক মাধ্যমে সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বিকৃত করে প্রচার হয়েছে। যাচাইবিহীন ছবি প্রচারের ফলে প্রকৃত অপরাধী শনাক্তের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে এবং পুরো ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে।

জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আমাদের প্রত্যাশা, অবিলম্বে অপরাধী গ্রেপ্তার হবে। যদি কারও গাফিলতি থাকে—তা সে বিশ্ববিদ্যালয় প্রশাসনের রেজিস্ট্রার, নিরাপত্তা শাখা কিংবা প্রক্টরিয়াল বডি যারই হোক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে। তবে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার তৎপরতায় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।’
এআই দিয়ে তৈরি ছবি প্রচার এবং প্রক্টরের পদত্যাগের দাবির বিষয়ে পরে উপাচার্য বলেন, ‘আমি শিক্ষার্থীদের অনুরোধ করেছি, আমাদের একটি সুযোগ দিন। কেন ছবি দু-রকম হলো, কার অবহেলায় এমন হলো এবং নিরাপত্তার ব্যত্যয় হলো—এ বিষয়গুলো সুরাহা করতে তদন্ত কমিটি গঠন হবে। যারা দায়িত্বে অবহেলা করেছে তাদের চিহ্নিত করা হবে।’

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৭ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
৮ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
৯ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
৯ ঘণ্টা আগে