স্ট্রিম সংবাদদাতা

পাবনায় আর্জেন্টিনার ম্যাচ ঘিরে চাঁদাবাজি এবং ব্যবসায়ীর ওপর হামলার পরিকল্পনাকালে দুটি বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত নয়টার দিকে সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর চর মন্ডলপাড়া এলাকার ইছামতি ক্যানেলের শালতলা ব্রিজের পাশ থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার যুবকের নাম রাতুল ইসলাম (২৩)। তিনি পাবনা পৌরসভার ০২ নং ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকার মো. রাসেল ইসলামের ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ২টি গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার রাতুল ও তাঁর পলাতক সহযোগীরা আর্জেন্টিনা দলের খেলা উপলক্ষে বুধবার রাতে ভোজের আয়োজন করেছিল। এই আয়োজনের খরচের টাকা জোগাড় করতে তারা এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও চাকরিজীবীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা দাবি করতে থাকে।
এরই অংশ হিসেবে তারা স্থানীয় মুদি দোকানদার জাকির হোসেনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। জাকির চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে দুপুরে বৌবাজার ব্রিজের ওপর জাকিরের একটি অটোরিকশা আটকে দেয় তারা। তবে সে সময় স্থানীয় লোকজন জড়ো হলে আসামিরা অটোরিকশা ফেলে পালিয়ে যায়।
পুলিশ আরও জানিয়েছে, চাঁদা না পেয়ে রাতুল ও তাঁর সহযোগীরা আর্জেন্টিনার খেলা চলাকালে জাকির হোসেনকে আক্রমণের পরিকল্পনা করে। এই উদ্দেশ্যে পলাতক অভিযুক্তরা রাতুলের কাছে একটি কালো ব্যাগে ভরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি জমা রাখে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে অন্য আসামিরা পালিয়ে গেলেও রাতুলকে গ্রেপ্তার করে পুলিশ।
পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

.png)

দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয়ে নানা নির্দেশনা দেওয়া হলেও নাটোরে চলছে মাসব্যাপী গ্রামীণ কুটিরশিল্প ও পণ্য মেলা। সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা চালু রাখার অভিযোগ উঠেছে। মেলায় রয়েছে ব্যাপক আলোকসজ্জা ও বিদ্যুৎচালিত বিভিন্ন বিনোদন ব্যবস্থা।
৪৪ মিনিট আগে
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ তিনজন আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
‘বাবা কোথায়’—৭ বছরের মাহিরের প্রশ্নের উত্তর জানা নেই কারও সাত বছরের শিশু মাহিরের মনে প্রতিদিন একটিই প্রশ্ন ঘোরে, যার উত্তর কারও জানা নেই। সে রোজ তার মাকে জিজ্ঞেস করে, ‘বাবা কোথায়?’ দরজার দিকে তাকিয়ে কিংবা রাস্তায় বাবার ফেরার অপেক্ষায় দিন গুনে সে।
১ ঘণ্টা আগে
ই-ভ্যালি ও ই-অরেঞ্জসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে ৫৩১ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুনানির মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে