স্ট্রিম প্রতিবেদক

কাতারের প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ঢাকার একটি সড়ক তাঁর নামে করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান কাতারের প্রয়াত আমিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশে কাতার দূতাবাসের সড়কটির নাম মরহুম শেখ হামাদ বিন খলিফা আল-থানির নামে করার প্রস্তাব দেন।
বিরোধী দলীয় নেতার প্রস্তাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কাতার বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে দেশটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিরোধী দলীয় নেতা ঢাকায় কাতার দূতাবাস সড়কটির নাম শেখ হামাদ বিন খলিফা আল-থানির নামে করার প্রস্তাব দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, গতকাল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়কে ঢাকার মধ্যে একটি উপযুক্ত সড়ক নির্বাচন করে নামকরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে।
এ সময় প্রধানমন্ত্রী এ প্রস্তাব দেওয়ার জন্য বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানান।
গত রোববার কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি মারা যান। আধুনিক কাতারের অন্যতম রূপকার হিসেবে তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত। তাঁর শাসনামলে কাতারের অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত হয়, এবং দেশটি বৈশ্বিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে।

.png)

চলতি বছরের প্রথম ৭ মাসে চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা আগস্টের ২৮ দিনেই ছাড়িয়ে গেছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে মোট শনাক্ত হয়েছিলেন ৮৩৪, সেখানে আগস্টের ২৮ দিনেই আক্রান্ত দাঁড়িয়েছে ১ হাজার ৪৫।
১ ঘণ্টা আগে
রাজধানীর বাজারে অধিকাংশ সবজির দাম কিছুটা কমেছে। তবে চিনি, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের বাজার এখনো চড়া। ফলে সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে খুব একটা স্বস্তিতে নেই ক্রেতারা।
২ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৬ জন। শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
৪ ঘণ্টা আগে
হামের উপসর্গে শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় দেশে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে ৮৮৬ শিশুর শরীরে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৮৬৪ শিশুর মৃত্যু হয়েছে।
৪ ঘণ্টা আগে