কুষ্টিয়ায় নদী সাঁতরে আটজনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কুষ্টিয়া

কুষ্টিয়া সীমান্তে ভারত থেকে আসা দল। স্ট্রিম ছবি
কুষ্টিয়া সীমান্তে ভারত থেকে আসা দল। স্ট্রিম ছবি

কুষ্টিয়ার দৌলতপুর দিয়ে আটজনকে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় দলটি নদীপথে ফের ভারতের অভ্যন্তরে ফিরে যায়।

শুক্রবার ভোর ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) মহিষকুণ্ডি এলাকার জয়পুর বিওপির সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকা দিয়ে তাদের ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।

বিজিবি জানিয়েছে, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতরে আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাঁদের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী এবং দুজন তৃতীয় লিঙ্গের ছিলেন।

বাহিনীটি আরও জানিয়েছে, বিজিবির টহল দল বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সীমান্তে অবস্থান নেয়। পরে তাদের বাধায় ওই ব্যক্তিরা বাংলাদেশে ঢুকতে পারেননি।

কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

চলতি বছরে কুষ্টিয়া-৪৭ বিজিবির দায়িত্বপূর্ণ দৌলতপুর সীমান্ত দিয়ে বিএসএফ একাধিকবার বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে। এর মধ্যে ১২ জুন নারী-শিশুসহ ১২ জন, একই রাতে বিলগাতুয়া ও জয়পুর সীমান্ত দিয়ে আরও ১২ জন, ১৪ জুন চল্লিশপাড়া সীমান্ত দিয়ে একজন এবং সবশেষ ২৫ জুন মুন্সিগঞ্জ ঘাট সীমান্ত দিয়ে একজনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির সতর্ক অবস্থান এবং স্থানীয় জনগণের সহযোগিতায় সবগুলো চেষ্টাই ব্যর্থ হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত