স্ট্রিম সংবাদদাতা

ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে ফিরেছে। শনিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে পৌঁছায়। আজ আছর নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের ওসি সজীব বালা জানান, ভোমরা ইমিগ্রেশন দিয়ে আলিমুজ্জামানের মরদেহটি দেশে পৌঁছানোর পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাজুর বড় ভাই সাহেব সরদার মোবাইল ফোনে বলেন, ‘ভোমরা স্থলবন্দর থেকে মরদেহ গ্রহণ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আছরের নামাজের পর দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
আলিমুজ্জামান সাজু কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুচ সরদারের ছেলে। তিনি পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার মেজো ভাই রাজু সরদারও মারা গেছেন। মাত্র এক বছর আগে মাকে হারান তিনি। এরই মধ্যে সাজুকে হারালেন তার বড় ভাই সাহেব আলী সরদার ও সেজু ভাই উজ্জ্বল সরদার।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সাজুর গ্রামের বাড়ি গিয়ে দেখা যায়, তার মরদেহের অপেক্ষায় সকাল থেকেই সেখানে অবস্থান করছেন স্বজনেরা। কবর খনন করেও প্রস্তুত রাখা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, সাজুর মরদেহ বাড়িতে পৌঁছানোর পরই দাফনের কার্যক্রম শুরু হবে। ভারতে চিকিৎসা শেষে আজ সাজুর দেশে ফেরার কথা থাকলেও তার মরদেহ ফিরতে হচ্ছে স্বজনদের।
এর আগে বুধবার (১৯ আগস্ট) রাতে কলকাতার নিউজ মার্কেটসংলগ্ন মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ তার পরিবারে চার সদস্য রয়েছে।
অগ্নিকাণ্ডে সাজু ছাড়াও সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের রেবতী সরকার নিহত হয়েছেন। তবে তাঁর শেষকৃত্য কলকাতায় সম্পন্ন হয়েছে। তার দুই সন্তান ভারতে থাকায় গতকাল শুক্রবার (২১ আগস্ট) কলকাতার নিমতলা ঘাটে তার শেষকৃত্য করা হয়। এ সময় রেবতীর স্বামীও সেখানে উপস্থিত ছিলেন। আজ শনিবার সকালে রেবতীর দেবর তপন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। শনিবার (২২ আগস্ট) দুপুরে স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। এদিন দুপুর সোয়া ১টায় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী
১৮ মিনিট আগে
লালমনিরহাটে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলায় আহত কলেজশিক্ষক আরিফুল ইসলাম (৩৫) মারা গেছেন। ২১ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে-7deb8c-256x144.webp)
ঝিনাইদহের কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুত্ব আহত অবস্থায় আরেকজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।