স্ট্রিম সংবাদদাতা

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে এবং ব্যাংক ও এনজিওর ক্ষুদ্রঋণের কিস্তি এক মাস মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।
আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে বান্দরবান জেলা পরিষদের রেস্টহাউস প্রাঙ্গণে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। পরে তিনি জেলা শহরের বিভিন্ন এলাকা ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ক্ষতিগ্রস্ত এলাকার গৃহপালিত পশুর বিনা মূল্যে টিকা ও চিকিৎসাসেবা দেওয়া হবে।
মীর হেলাল বলেন, সরকারের লক্ষ্য শুধু ত্রাণ বিতরণ নয়, ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত ফিরিয়ে আনা। এ জন্য পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ ও কৃষি খাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

.png)

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভোট দেবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
১৩ মিনিট আগে
চব্বিশের জুলাই আন্দোলন ঘিরে পৃথক দুই হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বিএনপি ছেড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। সোমবার (৩১ আগস্ট) রাজধানীর বনানীর সোহাগ নামে এক কিশোরকে হত্যা
২৬ মিনিট আগে
আসন্ন রমজান ও পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা বিবেচনায় এসএসসি পরীক্ষা এগিয়ে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তাই আগামী এসএসসি পরীক্ষা রোজার পরেই অনুষ্ঠিত হবে। আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
৪১ মিনিট আগে
বাংলাদেশের জনগণ গণতন্ত্রকামী এবং এ দেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
১ ঘণ্টা আগে