স্ট্রিম সংবাদদাতা

সিলেটের ওসমানীনগরে বিমানের জ্বালানি বহনকারী লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজন হলেন ওসমানীনগর উপজেলার মো. ফরিদ মিয়ার ছেলে মো. লালন মিয়া (২৬), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে মো. নিয়ামত (৪৫), তাঁর মেয়ে আয়শা আক্তার (৫) এবং একই উপজেলার গুল মোহাম্মদের মেয়ে উসুফা বেগম (৩০)। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
দুর্ঘটনায় জড়িত লরিটি রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের।
পুলিশ জানিয়েছে, লরিটি সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে লরিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। তিনি বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে, গত ৭ আগস্ট সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে ৯ জন নিহত হন।

.png)

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার (২২ আগস্ট) বেলা ২টা থেকে টার্মিনালে থাকা অবশিষ্ট এলএনজি গ্যাসে রূপান্তর করে সরবরাহ শুরু করা হয়।
১ ঘণ্টা আগে
দেশের বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। সেচকাজে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হাসান জাফির তুহিন এ কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
ভারতের কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে পাঁচজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে মরদেহগুলো দেশে আসে। আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকেই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।