হাম উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

স্ট্রিম গ্রাফিক
স্ট্রিম গ্রাফিক

হামের উপসর্গে বুধবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের হামের উপসর্গ থাকলেও শনাক্ত হয়নি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।

এতে বলা হয়, এই সময়ে দেশে ৭৯৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু। সেই হিসাবে মোট ৭৪৫ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ লাখ ৮ হাজার ১৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭০ শিশুর। হাসপাতালে ভর্তি হয়েছে ৯১ হাজার ২৭০ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৭ হাজার ৬২৮ জন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত