হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, লোকালয় প্লাবিত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মৌলভীবাজার

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১০: ১৫
দেড় মাসের ব্যবধানে একই বাঁধে ফের ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: সংগৃহীত
দেড় মাসের ব্যবধানে একই বাঁধে ফের ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: সংগৃহীত

হবিগঞ্জ সদরের লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধে আবার ভাঙন দেখা দিয়েছে। দেড় মাসের ব্যবধানে একই বাঁধে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে স্থানীয়রা। ইতোমধ্যে ভাঙন দিয়ে পানি ঢুকে নিচু অঞ্চল প্লাবিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি চুনারুঘাটের বাল্লা পয়েন্টে বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে কালীগঞ্জ বাঁধের একটি অংশ ভেঙে যায়।

গত ৯ জুলাই রাতে একই বাঁধে ভাঙন দেখা দিলে হবিগঞ্জ সদর ও আশপাশের এলাকার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়। বাসিন্দাদের ঘরবাড়িতে পানি ঢুকে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে স্থানীয়রা জানান।

পরে পানি উন্নয়ন বোর্ড বাঁধ সংস্কারের কাজ শুরু করলেও, কাজের ধীরগতি ও অনিয়মের অভিযোগ এলাকাবাসীর। তাদের অভিযোগ, সময় মতো বাঁধের সংস্কার ও স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হলে একই স্থানে আবার ভাঙনের ঘটনা এড়ানো যেত।

নতুন করে বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত বাঁধের ভাঙন বন্ধ করে লোকালয়ে পানি আসা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত