স্ট্রিম সংবাদদাতা

নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮) ও বিল্লাল হোসেনের মেয়ে সুমাইয়া (১০)। মৃত সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার বিরতির পর একসঙ্গে ৬ শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। তাদের মধ্যে দুই শিশু পাড়ে এসে স্থানীয়দের জানালে একে একে চার শিক্ষার্থীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এর মধ্যে তিন শিশুকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃত আরেকজনকে বাড়িতে নিয়ে যান স্বজনেরা।
একমাত্র মেয়ে তাবিয়াকে হারিয়ে বাবা শামীম বলেন, ‘সকালে খাবারের পর কাজের উদ্দেশ্যে তিতাস ট্রেন ধরতে বাড়ি থেকে বের হয়ে রায়পুরা বাজার আসি। তখনই বাড়ি থেকে ফোন আসে মেয়ে পানিতে ডুবে মারা গেছে। পরে আমি দ্রুত হাসপাতাল চলে আসি।’
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান বলেন, ‘বেলা ১টায় তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের কারোরই শ্বাস, হার্টবিট পাওয়া যাচ্ছিল না।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় তিন শিশুর পরিচয় শনাক্ত করা হয়েছে। আরও দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে শুনেছি। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

.png)

চাঁদা দাবি এবং না পেয়ে সম্পদ নষ্টের মামলায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৩০ আগস্ট) তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল পুলিশ।
১০ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাফিজ আশরাফুল হকের বিরুদ্ধে দায়িত্ব পালনের অবহেলাসহ বিভিন্ন অভিযোগে অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে চেয়ারম্যানের কক্ষসহ শ্রেণি ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন।
৪৩ মিনিট আগে
বিদ্যালয় প্রাঙ্গণে আজও তিনি আছেন, তবে আগের মতো নয়। নেই ক্লাসে যাওয়ার তাড়া, হাজিরা খাতায় স্বাক্ষর করার ব্যস্ততা। প্রতিদিন যে চেয়ারটিতে বসে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ নিতেন, সেটিও আজ ফাঁকা। মাঠে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের ভেতর নিথর হয়ে শুয়ে আছেন তিনি।
১ ঘণ্টা আগে
গত ১৭ বছর গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য নতুন অধিদপ্তর করার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের ৩য় অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির এক প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এ কথা জানান।
১ ঘণ্টা আগে